September 12, 2026, 4:54 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
পদ্মায় হঠাৎ প্লাবন: দুই ইউনিয়নে ৮০ হাজার মানুষ পানিবন্দি, বন্ধ ২৫ শিক্ষাপ্রতিষ্ঠান দলীয় প্রতীক ও মনোনয়ন নেই, ‘বৈধ প্রার্থী’ হলে সবার অংশগ্রহণের সুযোগ থাপ্পরকাণ্ডের রেশ কাটতে না কাটতেই পরীক্ষায় অসদুপায়ে ধরা ইবির সেই ছাত্রদল কর্মী গাংনীতে দর্জি প্রশিক্ষণের ভাতা নিয়ে অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি প্রশিক্ষণার্থীদের ঝিনাইদহে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা, শরীরে ২০টি আঘাতের চিহ্ন, পূর্বশত্রুতার কথা বলছে পুলিশ খাতা চ্যালেঞ্জে রেকর্ড পরিবর্তন: এসএসসির মূল্যায়নব্যবস্থা নিয়ে বড় প্রশ্ন ইবির চারুকলা বিভাগে শিক্ষার্থীদের তালা, সেশনজট ও নানা সমস্যার অভিযোগ আগস্টে ৩৪৮ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ করেছে বিজিবি জাতীয় পরিচয়পত্রে ছবি বাদ দেওয়ার চেষ্টা, হাইকোর্টের রায়ে থামল নতুন বিতর্ক মিরপুরে টাপেন্টাডলের বড় চালানসহ গ্রেপ্তার ১

ইসলামী বিশ্ববিদ্যালয়সহ ১৩ বিশ্ববিদ্যালয়ে ফার্মেসি বিভাগের শিক্ষার্থী ভর্তিতে নিষেধাজ্ঞা

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
একাধিক শর্তপূরণ না করার কারনে দেশের ১৩টি বিশ্ববিদ্যালয়ের চালু ফার্মেসি বিভাগের অনার্স কোর্সে শিক্ষার্থী ভর্তিতে নিষেধাজ্ঞা দিয়েছে ফার্মেসি কাউন্সিল অব বাংলাদেশ। বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ৪টি সরকারি এবং বাকি ৯টি বেসরকারি বিশ্ববিদ্যালয়।
পূরণ না হওয়া শর্তগুলোর অন্যতম হলো- প্রয়োজনীয় শিক্ষক না থাকা, পাঁচটির কম ল্যাবরেটরি, প্রয়োজনীয় রাসায়নকি সামগ্রী না থাকা, সমৃদ্ধ লাইব্রেরি না থাকা, শিক্ষকদের দক্ষতার ঘাটতি। একইসঙ্গে ফার্মেসি শিক্ষার মানোন্নয়নে এই বিশ্ববিদ্যালয়গুলোকে সময় বেঁধে দেয়া হয়েছে। আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে এসব শর্ত পূরণ করতে হবে বিশ্ববিদ্যালয়গুলোকে
এ সময় সীমার পর ফার্মাসি বিভাগে শিক্ষার্থী ভর্তি বন্ধ করে দেয়ার সিদ্ধান্তের কথা সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়কে জানিয়ে দেওয়া হয়েছে। । এসব নির্দেশ অমান্যকারী কোনো বিশ্ববিদ্যালয় যদি ফার্মেসি অনার্স কোর্সে (বি.ফার্স) শিক্ষার্থী ভর্তি করে তাহলে সেসব শিক্ষার্থীর রেজিষ্ট্রেশন দেবে না কাউন্সিল। এমনকি শিক্ষার্থী পাস করার পর ‘পেশাগত সনদ দেওয়া হবে না’ বলেও বিশ্ববিদ্যালয়গুলোকে চিঠি দিয়ে জানিয়ে দিয়েছে সংস্থাটি।
জানা গেছে, সারাদেশে ৪৩টি বিশ্ববিদ্যালয়ে ফার্মেসি বিভাগ নিয়ন্ত্রণ করে বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল। সংস্থাটির প্রতিনিধিরা চলিতি বছর ২৮টি বিশ্ববিদ্যালয় পরিদর্শন করে ল্যাব সংকট, ল্যাবের যন্ত্রপাতি অকেজো, শিক্ষক ও শ্রেণিকক্ষ সংকটসহ নানা কারণে সরকারি-বেসরকারি ১৩টি বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের বি.ফার্স কোর্সের অ্যাক্রেডিটেশন নবায়ন স্থগিত করেছে।
সরকারি বিশ্ববিদ্যালয়গুলো হলো- জগন্নাথ বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গোপালগঞ্জ এবং পাবনা বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। আর বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো হলো- আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম, প্রাইম এশিয়া ইউনিভার্সিটি, স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি, আশা ইউনিভার্সিটি, বাংলাদেশ ইউনিভার্সিটি, সাউদার্ন ইউনিভার্সিটি, বরেন্দ্র ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ওয়ার্ল্ড ইউনিভার্সিটি এবং টেস্ট ইউনিভার্সিটি।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net