July 26, 2026, 12:23 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
স্থানীয় সরকার নির্বাচন/গণতন্ত্রের নতুন পরীক্ষা চলমান প্রকল্পের কাজ সরকারি বিধি অনুসারে নির্দিষ্ট সময়ে শেষ করতে হবে: ইবি উপাচার্য রাষ্ট্রপতির পদত্যাগ/ নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত দায়িত্বে স্পিকার দুই দিনে কুষ্টিয়া-চুয়াডাঙ্গা সীমান্তে ১৩ জনকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ ৮০৩ শিশু মৃত্যূ: সংখ্যার নৈতিক অভিঘাত /মৃত্যুর হিসাব আছে, দায়ের হিসাব কোথায়? ক্যাম্পাসের পরিচ্ছন্নতা নিশ্চিতকরণে ইসলামী বিশ্ববিদ্যালয়ের উদ্যোগ: ২২টি ডাস্টবিন স্থাপন এক মুক্তিযোদ্ধার রাজনৈতিক বৈপরীত্য/গাজী নজরুলের উত্থান, বিতর্ক ও শেষ পরিণতি ভালো ফলন, সন্তোষজনক দামে চাঙা পশ্চিমাঞ্চলের পাটের বাজার কুষ্টিয়ায় মাদ্রাসায় ঘুমিয়ে থাকা শিশুকে বলাৎকার/ হুজুর বলল ‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ ইবি উপাচার্যের সঙ্গে IEEE স্টুডেন্ট ব্রাঞ্চের সৌজন্য সাক্ষাৎ

আওয়ামী লীগের পর্যালোচনা সভা/হাইব্রিডদের দল থেকে বের করে দেওয়ার দাবি, আজ আবার বৈঠক

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
দলের মধ্যে অনুপ্রবেশ করা হাইব্রিডদের দল থেকে বের করে দেওয়ার জোর দাবি উঠেছে আওয়ামী লীগের পর্যালোচনা সভায়। বুধবার রাতে দলের আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠিত পর্যালোচনা সভায় এ দাবি উঠে। এ সময় কাদের উপস্থিত নেতাকর্মীদের যে কোনো ক্রান্তিকালে ঐক্যবদ্ধ থাকার শপথ পড়ান ওবায়দুল কাদের। তিনি বলেন, আপনারা প্রতিজ্ঞা করে যান, আপনারা ঐক্যবদ্ধ থাকবেন কি না? জবাবে দলের নেতাকর্মী ও জনপ্রতিনিধিরা সবাই ঐক্যবদ্ধ থাকার প্রতিশ্রুতি দেন।
আজ বৃহস্পতিবার মোহাম্মদপুর, গুলশান ও মিরপুর এলাকার নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা করবেন ওবায়দুল কাদের। এছাড়াও কাল শুক্রবার বিকাল ৩টায় ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে শান্তি সমাবেশ করবে আওয়ামী লীগ।
দুই দিনের পর্যালোচনায় বলা হয় আওয়ামী লীগের এক শ্রেণির সংসদ সদস্য সম্প্রতি সহিংসতা চলাকালে নিশ্চুপ ছিলেন। ঐ সব এমপি হাইব্রিড ও সুবিধাভোগীদের দলের গুরুত্বপূর্ণ পদ দিয়ে রেখেছেন। এসব হাইব্রিড নেতা ঘর থেকে বের হননি। বেশির ভাগ স্বতন্ত্র এমপি আন্দোলনের নামে সহিংসতা সৃষ্টিকারীদের পেছন থেকে উসকানি দিয়েছেন। ত্যাগী নেতাকর্মীরা আগে থেকেই নানা বঞ্চনা-লাঞ্ছনার শিকার হয়েছেন। এ কারণে তারা ঘর থেকে বের হননি। এদিকে গতকালের পর্যালোচনা সভায় আওয়ামী লীগ নেতাকর্মীরা সহিংসতার বিরুদ্ধে মাঠে প্রতিরোধ গড়তে না পারাকে নিজেদের সাংগঠনিক ব্যর্থতা হিসেবে দায়ী করেছেন। নিজেদের অভ্যন্তরীণ গ্রুপিং এবং নেতাকর্মীদের মধ্যে দ্বিধাবিভক্তির কারণে ঐক্যবদ্ধভাবে মাঠে নামা সম্ভব হয়নি বলে মনে করেন তারা। এছাড়া কমিটি গঠনে ত্যাগী এবং দুর্দিনের পরীক্ষিত ও যোগ্যদের বাদ দিয়ে টাকার বিনিময়ে সুবিধাবাদীদের জায়গা দেওয়াকেও দায়ী করেছেন। তারা বলেন, দুর্দিনে সাধারণ কর্মীরাই ঝুঁকি নেন। সুবিধাবাদী নেতাদের খুঁজে পাওয়া যায় না।
সবার বক্তব্য শেষে ওবায়দুল কাদের বলেন, সহিংসতার সময় নেতাকর্মীদের মাঠে রাখতে না পারাটাই দলীয় সাংগঠনিক ব্যর্থতা।

 

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net