November 28, 2026, 3:15 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
যশোর সীমান্ত/ভারতে পাচারের পথে ৩ কোটি ৫৬ লাখ টাকার স্বর্ণের বার জব্দ, আটক ৩ রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের শেষ চালান/ দুই ইউনিটের জন্য ৯ চালানে এসেছে ২১১টি জ্বালানি অ্যাসেম্বলি আদালতের নিষেধাজ্ঞায় আটকে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের চার লেন নির্মাণ, ঝুঁকিতে প্রতিদিনের চলাচল কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ রাজনীতি নয়, সন্ত্রাস শুরু করেছে: তথ্যমন্ত্রী শেষের পথে গঙ্গা চুক্তির মেয়াদ, ঝুঁকিতে দক্ষিণ-পশ্চিমের পরিবেশ, সেচ, কৃষি ও অর্থনীতি এইচএসসি পুনর্নিরীক্ষণ/ যশোর বোর্ডে ফেল থেকে পাস ৩৫৭, নতুন জিপিএ-৫ পেলেন ১৬৩ জন ব্যাংক খাতে খেলাপি ঋণ ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা ছাড়াল, মোট ঋণের ৩৩.৮০ শতাংশ যশোর রিজিয়নে ৮৭ কোটি টাকার মাদক ও চোরাচালানি পণ্য আটক ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের: প্রধানমন্ত্রী চাহিদা নেই বিশ্ববিদ্যালয়ে এমন বিভাগ খুলে বেকারত্ব বাড়ানো যাবে না: শিক্ষামন্ত্রী

পদত্যাগ করে দেশ ছেড়েছেন শেখ হাসিনা

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
পদত্যাগ করে বাংলাদেশ ছেড়েছেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। আজ সোমবার বেলা আড়াইটায় বঙ্গভবন থেকে একটি সামরিক হেলিকপ্টার শেখ হাসিনাকে নিয়ে যাত্রা করে। এ সময় তার সঙ্গে ছোট বোন শেখ রেহানা ছিলেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, তারা হেলিকপ্টারে ভারতের পশ্চিমবঙ্গের উদ্দেশে রওনা দিয়েছেন।
টাইমস অফ ইন্ডিয়ার এক খবরে বলা হয়েছে, তিনি নিরাপদ স্থানের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। তবে কোথায় গেছেন সে বিষয়ে কিছু জানানো হয়নি।
রয়টার্স একটি নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাত দিয়ে বলেছে, শেখ হাসিনা ও তার বোনকে সরকারি বাসভবন থেকে দূরে একটি ‘নিরাপদ আশ্রয়ে’ নিয়ে যাওয়া হয়েছে। বর্তমানে শেখ হাসিনা কোথায় আছেন তা স্পষ্ট নয়।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net