October 16, 2026, 7:13 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
মক্কার মসজিদে অনৈতিক কর্মকাণ্ড, দুই বাংলাদেশী নারী-পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর রূপপুরে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপন, পর্যবেক্ষণে ২০ হাজার যন্ত্রপাতি সমাবর্তনের কাজ দ্রুত এগিয়ে নিতে সকল কমিটিকে নির্দেশনা উপাচার্যের কুষ্টিয়ায় জমি থেকে উচ্ছেদের অভিযোগে হত্যার হুমকি, থানায় জিডি কুষ্টিয়ায় মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ইসির: প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি, শেষ হবে মে মাসে ডেঙ্গু: শুধু মশার বিরুদ্ধে যুদ্ধ নয়, রাষ্ট্রের সক্ষমতাকেও চ্যালেঞ্জ দিচ্ছে? কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তে পুশইনের দুটি চেষ্টা প্রতিহত করল বিজিবি কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল প্রযুক্তিকে কাজে লাগিয়ে পর্যটন খাতকে নতুনভাবে সাজাতে হবে: ইবি উপাচার্য ইসলামী বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সার সচেতনতায় ‘গোলাপী সড়ক শোভাযাত্রা’

‘জয় বাংলা’ আওয়ামী লীগের নয়, মুক্তিযোদ্ধাদের স্লোগান : মোয়াজ্জেম হোসেন আলাল

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, ‘জয় বাংলা আওয়ামী লীগের পৈত্রিক সম্পত্তি না, এটি মুক্তিযোদ্ধাদের স্লোগান। এই স্লোগান যে কেউ দিতে পারে। সংকটকালে যে কেউ জয় বাংলা স্লোগান দিতে পারে। ভুল করে কেউ ‘জয় বাংলা’ কে আওয়ামী লীগের এক তরফা সম্পত্তিতে পরিণত করবেন না।’
মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) জিয়াউর রহমান ফাউন্ডেশনের আয়োজনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, বাংলাদেশে ভালো যা কিছু হয়েছে তা সব হয়েছে বিএনপির শাসনামলে। বীর উত্তম জিয়াউর রহমানকে ছোট করার জন্য এমন কোনো চেষ্টা নেই যা আওয়ামী লীগ করে নাই।
তিনি আরও বলেন, বিএনপির গঠনতন্ত্র খুললেই দেখবেন প্রথম পাতায় প্রথম লাইনেই আছে দীর্ঘ মুক্তি সংগ্রামের মধ্যে দিয়ে প্রতিষ্ঠিত হয়েছে বাংলাদেশ। সেখানে জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের লিখে কৃতিত্ব নিতে পারতেন কিন্তু উনি নেন নি। বায়ান্ন ভাষা আন্দোলন, চল্লিশের লাহোর প্রস্তাব ও একাত্তরের মুক্তিযুদ্ধসহ এসব কিছুর স্বীকৃতির জন্য গঠনতন্ত্রে মুক্তি সংগ্রামের কথা উল্লেখ আছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক প্রফেসর ডা. ফরহাদ হালিম ডোনার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক আব্দুল লতিফ, উপ-উপাচার্য অধ্যাপক ড. বেলাল হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক মো. আবুল বাশার, এগ্রিকালচারিস্টস এসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব) এর আহ্বায়ক রাশিদুল হাসান হারুন ও বিএনপির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম।
এছাড়াও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তাবৃন্দ, শেকৃবি শাখা ছাত্রদলের সভাপতি তাপস কবির, সাধারণ সম্পাদক বিএম আলমগীর কবিরসহ নেতাকর্মীরা।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net