October 16, 2026, 6:18 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
মক্কার মসজিদে অনৈতিক কর্মকাণ্ড, দুই বাংলাদেশী নারী-পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর রূপপুরে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপন, পর্যবেক্ষণে ২০ হাজার যন্ত্রপাতি সমাবর্তনের কাজ দ্রুত এগিয়ে নিতে সকল কমিটিকে নির্দেশনা উপাচার্যের কুষ্টিয়ায় জমি থেকে উচ্ছেদের অভিযোগে হত্যার হুমকি, থানায় জিডি কুষ্টিয়ায় মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ইসির: প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি, শেষ হবে মে মাসে ডেঙ্গু: শুধু মশার বিরুদ্ধে যুদ্ধ নয়, রাষ্ট্রের সক্ষমতাকেও চ্যালেঞ্জ দিচ্ছে? কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তে পুশইনের দুটি চেষ্টা প্রতিহত করল বিজিবি কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল প্রযুক্তিকে কাজে লাগিয়ে পর্যটন খাতকে নতুনভাবে সাজাতে হবে: ইবি উপাচার্য ইসলামী বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সার সচেতনতায় ‘গোলাপী সড়ক শোভাযাত্রা’

কুষ্টিয়ায় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়ায় ট্রাক-সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত তিনজন।
শুক্রবার (৩১ জানুয়ারি) সকাল ৯টার দিকে কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের রানাখরিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
কুষ্টিয়া হাইওয়ে থানার ওসি সৈয়দ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের রানাখরিয়া-ঘোড়ামারা নামক স্থানে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী পাথরবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।
নিহত দুজনের মধ্যে একজন নারী। তার নাম তানিয়া আক্তার (৩২)। তিনি কুষ্টিয়া সদর উপজেলার আড়পাড়া গ্রামের জাহাঙ্গীর আলমের স্ত্রী। নিহত আরেকজন পুরুষ। বয়স আনুমানিক ৫০, পরিচয় জানা যায়নি।
কুষ্টিয়া চৌড়হাস হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) জয়দেব কুমার সরকার জানান, ট্রাকের ডান চাকা ফেটে গেলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন আটোরিকসার মুখোমুখি হলে দুর্ঘটনাটা ঘটে।
আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। দুর্ঘটনার পর ট্রাকচালক পালিয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net