April 22, 2026, 1:16 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
চাউলে চালবাজী/বিশ্ববাজারে ১৯% কমে, দেশের বাজারে ৫% বাড়ে, বাস্তবতার পেছনের বাস্তবতা মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি/ গ্রাহক পার্যায়ে বছরে সোয়া ১১ হাজার কোটি টাকার অতিরিক্ত চাপ সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থী চূড়ান্ত, কুষ্টিয়ায় ফরিদা ইয়াসমিন মহেশপুর সীমান্তে তিন বাংলাদেশিকে আটক করেছে বিএসএফ মেহেরপুরে বিএনপি নেতাকে গুলি, আশঙ্কাজনক অবস্থায় ঢাকা স্থানান্তর এক মাসে দু’বার ৫৯৯ টাকা বৃদ্ধির ধাক্কায় এলপিজি/ অদৃশ্য চাপ ও জনজীবনে সহ্য ক্ষমতা কুষ্টিয়ায় আধ্যাত্মিক সাধুগুরু হত্যাকাণ্ড/ মামলার আসামি তালিকা নিয়ে প্রশ্ন, নিরপেক্ষ তদন্তের দাবি পাম্প মালিকদের অভিনন্দন: সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়লো/ দেড় বছরে বাড়তির ধারায় নতুন চাপ জনজীবনে কুষ্টিয়ায় আধ্যাত্মিক সাধক হত্যা: ১ সপ্তাহেও কোন গ্রেপ্তার নেই, প্রকাশ্যে ঘুরছে এজাহারভুক্ত আসামিরা

ড. ইউনূসের নেতৃত্বে জাতীয় ঐকমত্য কমিশন, সদস্য ৬ কমিশনের প্রধানরা

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
অন্তর্র্বতী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূমকে সভাপতি করে জাতীয় ঐকমত্য কমিশন গঠন করা হয়েছে। এতে ছয়টি পৃথক সংস্কার কমিশনের প্রধানরা সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন। কমিশনটি আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করবে।
বুধবার (১২ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এতে উল্লেখ করা হয়েছে, সরকারের গৃহীত বিভিন্ন সংস্কার কমিশনের সুপারিশগুলো পর্যালোচনা ও বাস্তবায়নের লক্ষ্যে জাতীয় ঐকমত্য কমিশন গঠন করা হয়েছে। এই কমিশনের কার্যক্রম অন্তর্র্বতীকালীন সরকারের প্রধান উপদেষ্টার অনুমোদন সাপেক্ষে পরিচালিত হবে।
জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস, আর সহ-সভাপতির দায়িত্ব পেয়েছেন সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রীয়াজ।
কমিশনের অন্যান্য সদস্যরা হলেন- জনপ্রশাসন সংস্কার কমিশন, প্রধান আব্দুল মুয়ীদ চৌধুরী; পুলিশ সংস্কার কমিশন, প্রধান সফর রাজ হোসেন; নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন, প্রধান ড. বদিউল আলম মজুমদার; বিচার বিভাগ সংস্কার কমিশন, প্রধান বিচারপতি এমদাদুল হক; দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশন, প্রধান ড. ইফতেখারুজ্জামান।
এই কমিশনের মূল দায়িত্ব হবে সংস্কার কমিশনগুলোর সুপারিশ পর্যালোচনা, প্রয়োজনীয় সংশোধন প্রস্তাব করা এবং অন্তর্র্বতী সরকারের তত্ত্বাবধানে তা বাস্তবায়নের রূপরেখা তৈরি করা। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, কমিশনটি স্বচ্ছতা ও জবাবদিহিতার ভিত্তিতে কাজ করবে, যা দেশের প্রশাসনিক ও আইনি কাঠামোতে ইতিবাচক পরিবর্তন আনতে সহায়ক হবে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net