June 17, 2026, 8:00 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
হঠাৎ মন্ত্রীর আগমন, উন্মোচিত কুষ্টিয়া জেনারেল হাসপাতালের অব্যবস্থাপনা কুষ্টিয়ার দৌলতপুরে সাপের আক্রমণ বাড়ছে, ২ সপ্তাহে কামড় ৮ জনের, মৃত্যু ১ মেসির হ্যাটট্রিকে দাপুটে জয়, বিশ্বকাপ অভিযান শুরু আর্জেন্টিনার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ নয়, বরং অংশীদার হিসেবে দেখতে চায় সরকার—তথ্যমন্ত্রী তীব্র ইস্যুতে সংসদে বিরোধী দলের নীরবতা: কৌশল, সীমাবদ্ধতা নাকি দায়িত্বহীনতা? হত্যা মামলায় জামিন পেলেন অধ্যাপক আবুল বারকাত, কারামুক্তিতে বাধা নেই কুষ্টিয়ায় চিকিৎসকের অপেক্ষায় তালাবদ্ধ স্বাস্থ্যকেন্দ্র, সেবা না পেয়ে ফিরে যান গ্রামের মানুষ তদন্তে মেলেনি জামায়াত নেতার জমির দাবির সত্যতা, সামনে এলো চাঁদা দাবির অভিযোগ পুশইন-পুশব্যাক/ সীমান্তে মানবিক সংকট, কূটনৈতিক উদ্যোগই সমাধানের পথ শূন্যরেখায় তিন দিন আটকে থাকা ১২ জনকে পতাকা বৈঠকের পর ফেরত নিয়েছে বিএসএফ

নতুন যে বাংলাদেশ গড়ে উঠবে সেখানে আওয়ামী লীগ অপ্রাসঙ্গিক : হাসনাত

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
পরবর্তী বাংলাদেশে আওয়ামী লীগ অপ্রাসঙ্গিক বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। বলেছেন, যে নৌকা ডুবে গেছে সেটি আর কখনোই ভাসবে না।
শনিবার জাতীয় ঐকমত্য কমিশনের প্রথম বৈঠক থেকে বের হয়ে ফরেন সার্ভিস একাডেমির সামনে সাংবাদিকদের এ কথা বলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক।
হাসনাত আবদুল্লাহ বলেন, ৫ আগস্ট ছাত্র-জনতা সিদ্ধান্ত দিয়েছে, বাংলাদেশে আওয়ামী লীগ অপ্রাসঙ্গিক। সব রাজনৈতিক দল একই মত দিয়েছে যে পরবর্তী বাংলাদেশে আওয়ামী লীগ একটি অপ্রাসঙ্গিক বিষয়।
‘আমরা আমাদের জায়গা থেকে একটি বিষয় স্পষ্ট করেছি যে নৌকা ডুবে গিয়েছে, সেটি বাংলাদেশে আর কখনোই ভাসবে না।’ বলেন স্বৈরাচারবিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক।
জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে তাদের অবস্থানের ব্যাপারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক বলেন, ‘আমরা আহ্বান জানিয়েছি সরকার যেন উদ্যোগ নিয়ে আইনি প্রক্রিয়ায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করে। পরবর্তীতে কোনো প্রক্রিয়ায় যেন আওয়ামী লীগ আর রাজনৈতিক কার্যক্রম না চালাতে পারে সেই প্রস্তাবও দেয়া হয়েছে।’
আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রথম ধাপ হিসেবে দলের নিবন্ধন বাতিল করে দেয়ার প্রস্তাবে সব রাজনৈতিক দলকে ঐকমত্যের জায়গায় পেয়েছেন বলে জানান হাসনাত আব্দুল্লাহ। বলেন, ‘আমরা আশাবাদী রাজনৈতিক শুদ্ধাচারের যে সংস্কৃতি চালু হয়েছে চব্বিশ পরবর্তী বাংলাদেশে সেটি অব্যাহত থাকবে।’
‘আওয়ামী লীগ যে ধরনের ফ্যাসিবাদী রাষ্ট্রকাঠামো তৈরি করেছে, রাজনৈতিক দলগুলোতে অপশাসনের যে চর্চা অব্যাহত রেখেছিল, সেটিকে আমরা আর বাংলাদেশে ফেরত আনতে চাই না।’ যোগ করেন হাসনাত আব্দুল্লাহ।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net