July 13, 2026, 7:51 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
বৃষ্টি বা একটু রোদ হলেই দ্বিগুণ, রিকশা ভাড়ায় সীমাহিন নৈরাজ্য, জিম্মি নগরবাসী ইবিতে একটি বিশেষ ধর্মীয় বাধ্যতামূলক কোর্স নিয়ে বিতর্ক: ঐচ্ছিক করার দাবিতে সনাতনী শিক্ষার্থীদের মানববন্ধন অতিরিক্ত সময়ের জোড়া গোলে সুইজারল্যান্ডকে বিদায়, সেমিফাইনালে আর্জেন্টিনা কুষ্টিয়া শহরের ছাত্রীনিবাসের দিনরাত্রি/ চার দেয়ালের ভেতর স্বপ্নের লড়াই প্রত্যন্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা পৌঁছে দিতে ‘স্বাস্থ্যসেরা বাস’ হস্তান্তর সব স্কুল-কলেজে আইপি সিসিটিভি / ১৩ জুলাইয়ের মধ্যে তথ্য দিতে মাউশির জরুরি নির্দেশ, না দিলে ব্যবস্থা বিদেশি বিনিয়োগের পতন/ অর্থনীতির জন্য শুধু পরিসংখ্যান নয়, একটি সতর্কসংকেত জুলাই অভ্যুত্থান স্মরণে ইসলামী বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই স্মৃতি’ লাল ব্যাজ কর্মসূচির উদ্বোধন যুক্তরাষ্ট্রের নতুন শুল্কের ঝুঁকিতে বাংলাদেশের রপ্তানি, সতর্ক করল এডিবি বোরো চাষে লোকসান, বিকল্প ফসলে ঝুঁকছেন কৃষক

‘বালিভর্তি অবৈধ ট্রলি’র ধাক্কায় স্কুল ছাত্র নিহত, গাড়িতে আগুন, মহাসড়ক ঘেঁষে স্কুল নিয়েও প্রশ্ন

{"data":{"pictureId":"b3b5ae90349649faa3eb7994cd2c9f91","appversion":"5.1.0","stickerId":"","filterId":"","infoStickerId":"","imageEffectId":"","playId":"","activityName":"","os":"android","product":"retouch","originAppId":"7356","exportType":"","editType":"","alias":"","enterFrom":"enter_launch","capability_key":["portrait"],"capability_extra":{}},"source_type":"hypic","tiktok_developers_3p_anchor_params":"{"client_key":"awgvo7gzpeas2ho6","template_id":"","filter_id":[]}"}

দৈনিক কুষ্টিয়া অনলইন/
কুষ্টিয়ায় ‘বালিভর্তি শ্যালো ইঞ্জিনচালিত ট্রলি’র ধাক্কায় স্কুল ছাত্র নিহতের ঘটনায় এলাকাবাসী ট্রলিটি পুড়িয়ে দিয়ে মহাসড়কে বিক্ষোভ করেছে।
আজ রোববার সকাল সাড়ে ৮টার দিকে শহরের প্রতীতি বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
নিহত শিক্ষার্থীর নাম ইব্রাহিম হোসেন। সে ওই স্কুলের প্লে গ্রুপের শিক্ষার্থী। তার বাড়ি কুষ্টিয়া সদর উপজেলার বটতৈল মোড় এলাকায়। বাবার নাম মোহাম্মদ সোনা।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বালুভর্তি ট্রলিটি শহরের মজমপুর গেটের দিক থেকে আসছিল। স্কুলের সামনেই তার দাদী আনোয়ারার (৫০) সাথে রাস্তা পাড় হয়ে স্কুলে আসছিল ইব্রাহিম। এসময় গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই শিশুটি মারা যায়। তার দাদী আনোয়ারা গুরুতর আহত হন।
দুর্ঘটনার পরপরই কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন স্কুল শিক্ষার্থীরা। তাদের সাথে যোগদেন উপস্থিত অভিভাবক ও এলাকাবাসী। এক পর্যায়ে তারা ট্রলিটিতে আগুন দেন।
এসময় বন্ধ হয়ে যায় সড়কে যানচলাচল।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেহাবুর রহমান জানান, লাশ স্কুল থেকে উদ্ধার করে নিয়ে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। তিনি জানান, এক ঘন্টা পর মহাসড়কে যান চলাচল শুরু হয়েছে।
ঘটনাস্থল পরিদর্শন করেন, সদর উপজেলা সহকারী ভূমি কর্মকর্তা রিফাতুল ইসলাম।
তিনি জানান, এসব যানবাহন অবৈধ। সড়কে চলাচল করার অনুমতি নেই।
এদিকে, মহাসড়ক ঘেঁষে এ ধরনের স্কুলের কাঠামো নিয়েও অনেকে প্রশ্ন তুলেছেন। প্রতীতি স্কুলটি একেবারেই কুষ্টিয়া-খুলনা মহাসড়কের সাথে অবস্থিত। একই এলাকার সজীব আলী জানান, প্রতিদিনই স্কুল পার হতে বাচ্চাদের ঝুঁকি নিতে হয়। এ দিকে খেয়াল দেয়া দরকার বলে তিনি মনে করেন।
শুভব্রত আমান
১৬/২/২০২৫

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net