July 13, 2026, 11:15 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
ইবিতে একটি বিশেষ ধর্মীয় বাধ্যতামূলক কোর্স নিয়ে বিতর্ক: ঐচ্ছিক করার দাবিতে সনাতনী শিক্ষার্থীদের মানববন্ধন অতিরিক্ত সময়ের জোড়া গোলে সুইজারল্যান্ডকে বিদায়, সেমিফাইনালে আর্জেন্টিনা কুষ্টিয়া শহরের ছাত্রীনিবাসের দিনরাত্রি/ চার দেয়ালের ভেতর স্বপ্নের লড়াই প্রত্যন্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা পৌঁছে দিতে ‘স্বাস্থ্যসেরা বাস’ হস্তান্তর সব স্কুল-কলেজে আইপি সিসিটিভি / ১৩ জুলাইয়ের মধ্যে তথ্য দিতে মাউশির জরুরি নির্দেশ, না দিলে ব্যবস্থা বিদেশি বিনিয়োগের পতন/ অর্থনীতির জন্য শুধু পরিসংখ্যান নয়, একটি সতর্কসংকেত জুলাই অভ্যুত্থান স্মরণে ইসলামী বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই স্মৃতি’ লাল ব্যাজ কর্মসূচির উদ্বোধন যুক্তরাষ্ট্রের নতুন শুল্কের ঝুঁকিতে বাংলাদেশের রপ্তানি, সতর্ক করল এডিবি বোরো চাষে লোকসান, বিকল্প ফসলে ঝুঁকছেন কৃষক কুষ্টিয়া সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ২১ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য জব্দ

কুষ্টিয়ায় লুট হওয়া ভিজিএফের ৭০ বস্তা চালের ২২ বস্তা উদ্ধার, একজনের ২ মাসের কারাদন্ড

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়ন পরিষদ থেকে ঈদুল আযহা উপলক্ষে বিতরণের জন্য সংরক্ষিত ভিজিএফের ৭০ বস্তা লুট হওয়া চালের ২২ বস্তা উদ্ধার করেছে।
মঙ্গলবার (৩ জুন) দুপুরে এ চার লুটের ঘটনা ঘটে। ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ১০টায় চাল বিতরণ শুরু হলে এক পর্যায়ে সংঘবদ্ধ একটি দুর্বৃত্ত দল ইউনিয়ন পরিষদে হানা দিয়ে চাল লুট শুরু করে। ৫০ কেজি ওজনের ৭০ বস্তা সরকারি চাল লুট করে পালিয়ে যায় তারা।
খবর পেয়ে সেনাবাহিনী, পুলিশ ও উপজেলা প্রশাসন অভিযান শুরু করে। অভিযানকালে সেনাবাহিনীর সদস্যরা বাড়ি বাড়ি তল্লাশি চালিয়ে ২২ বস্তা চাল উদ্ধার করতে সক্ষম হন।
ঘটনার পর ভ্রাম্যমাণ আদালতের বিচারক একজন অভিযুক্ত যুবক, মেহেদী হাসান (২২), কে দুই মাসের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেন।
দৌলতপুর থানার ওসি নাজমুল হুদা জানান, এখন পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি, তবে কয়েকজন লুটকারিকে শনাক্ত করা হয়েছে এবং গ্রেফতারের চেষ্টা চলছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল হাই সিদ্দিকী জানান, সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযান এখনো চলছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net