February 6, 2026, 9:53 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন/ গুম কমেছে, কিন্তু গণগ্রেপ্তার ও জামিন বঞ্চনা নিয়ে নতুন উদ্বেগ ক্ষমতায়নের আড়ালে বিতর্ক—ভোটের রাজনীতিতে নারী প্রশ্ন কতটা প্রান্তিক ! গঙ্গার সঙ্কুচিত স্রোত, বিস্তৃত সংকট/ দক্ষিণ-পশ্চিমে পরিবেশ ও জীবিকার দ্বিমুখী চাপ রপ্তানিতে ধসের সতর্ক সংকেত: সাত মাসে আয় কমেছে ৫৬ কোটি ডলার অপেশাদার কাজে ন্যুব্জ প্রাথমিক শিক্ষকতা/ নন-প্রফেশনাল চাপেই বার্নআউটের শেষ ধাপে ৯৩ শতাংশ শিক্ষক ঋণ দিয়ে সময় কেনা/অন্তর্বর্তী সরকারের অর্থনৈতিক দোটানা পূর্বাচলের সরকারি প্লট বরাদ্দ/ হাসিনা ১০ বছর, টিউলিপ ৪, রাদওয়ান-আজমিনার ৭ বছর কারাদণ্ড কুষ্টিয়ায় নির্বাচনী ‘দুধ-গোসল’: নৌকার একনিষ্ঠ কর্মী হয়ে উঠলেন ধানের শীষের নতুন সদস্য! আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১ নির্বাচন/কুষ্টিয়া-রাজবাড়িসহ সারাদেশে ৩৭ হাজার বিজিবির বিশেষ নিরাপত্তা ব্যবস্থা

জুলাই নিয়ে ফেসবুকে মন্তব্যের অভিযোগ, কুষ্টিয়ায় পুলিশ সদস্য ক্লোজড

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
ফেসবুকে ‘জুলাই বিপ্লব’ নিয়ে বিতর্কিত মন্তব্যের অভিযোগে কুষ্টিয়া ট্রাফিক বিভাগে কর্মরত পুলিশের এক সদস্যকে সাময়িকভাবে ক্লোজড (পুলিশ লাইনে সংযুক্ত) করা হয়েছে। এর আগে বিষয়টি সামনে আসার পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’-এর নেতাকর্মীরা মঙ্গলবার রাতে কুষ্টিয়া শহরে ঐ পুলিশ সদস্যকে প্রেফতারের দাবিতে বিক্ষোভ করে এবং কুষ্টিয়া পুলিশ লাইনসের সামনের সড়ক অবরোধ করে।
অভিযোগ অনুযায়ী, পুলিশ কনস্টেবল ফারজুল ইসলাম রনি মঙ্গলবার (১ জুলাই) বিকেলে নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে ‘জুলাই’ সংক্রান্ত একটি পোস্ট দেন, যা কিছু অংশের কাছে আপত্তিকর ও অবমাননাকর বলে বিবেচিত হয়। ওই পোস্টের পর বিভিন্ন মহলে অসন্তোষ দেখা দেয় এবং রাত ৯টার দিকে বিক্ষোভকারীরা কুষ্টিয়া পুলিশ সুপারের কার্যালয়ের সামনে সড়ক অবরোধ করে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
বিক্ষোভকারীরা অভিযোগ করেন, ফারজুল ইসলামের পোস্টটি দেশের ঐতিহাসিক প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ একটি বিষয়কে কটাক্ষ করে করা হয়েছে। তাদের দাবি, অভিযুক্ত পুলিশ সদস্যকে দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।
এ বিষয়ে কুষ্টিয়ার পুলিশ সুপার মো. মিজানুর রহমান সাংবাদিকদের জানান, কনস্টেবল ফারজুল ইসলাম বর্তমানে ছুটিতে রয়েছেন। তার ছুটি বাতিল করে তাকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। ঘটনাটি তদন্তের জন্য তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে এবং প্রতিবেদন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুষ্টিয়া জেলা শাখার আহ্বায়ক হাসিবুর রহমান এবং সদস্যসচিব মোস্তাফিজুর রহমানসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ বিক্ষোভে অংশ নেন। তারা জানিয়েছেন, অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা না নেওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।
কুষ্টিয়া ট্রাফিক পুলিশের ইনস্পেক্টর শেখ শাহাদাত আলী বলেন, “আমরা অভিযোগ পেয়েছি এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ব্যবস্থা নেওয়া হয়েছে।”
জানা গেছে, অভিযুক্ত ফারজুল ইসলাম রনি ঝিনাইদহ জেলার শৈলকূপা উপজেলার দহকুলা গ্রামের বাসিন্দা। তিনি ২০২৩ সালের ১৩ জুলাই থেকে কুষ্টিয়া ট্রাফিক বিভাগে কর্মরত।
তদন্তের পর অভিযোগের সত্যতা যাচাই করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ প্রশাসন।
শুভব্রত আমান, কুষ্টিয়া
২/৭/২০২৫

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net