May 1, 2026, 7:07 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
র‍্যাবের অভিযান/গ্রেপ্তার দৌলতপুরের আধ্যাত্মিক সাধক হত্যার এজাহারভুক্ত আসামি রাজীব মিস্ত্রি মহান মে দিবস/ দ্রব্যমূল্য, অন্যায্য মজুরি ও অনিরাপদ শ্রমের কঠিন বাস্তবতায় বাংলাদেশের শ্রমজীবীরা একটি বিশ্লেষণ/গণমাধ্যম স্বাধীনতা সূচকে ৩ ধাপ পিছিয়েছে বাংলাদেশ কৃষকের ন্যায্য অধিকার ফেরাতে/রাজবাড়ীর পেঁয়াজ বাজারে ‘ধলতা’ বিরোধী অভিযান ‘জঙ্গি সংশ্লিষ্টতা/ ঢাকায় ৪ আটক: অস্ত্র, ড্রোন ও উগ্রবাদী বই উদ্ধার সৌন্দর্যের নামে বিশৃঙ্খলকে বরণ/ কুষ্টিয়ার প্রধান মোড়ে বকের মূর্তি ও নগর পরিকল্পনার সংকট সামনে ঈদ, বাড়ছে শঙ্কা, সংকট তৈরি হওয়ার পর ব্যবস্থা নেয়ার প্রবণতায় বিশৃঙ্খল সয়াবিন তেলের বাজার রুপপুর/একটি নতুন যুগের অপেক্ষায় বাংলাদেশ কুষ্টিয়ায় একতা হাসপাতালে অস্ত্রোপচারের সময় শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি লোডিং উদ্বোধন আজ, পরমাণু বিদ্যুতের যুগে বাংলাদেশ

বিচার বিভাগের পূর্ণ নিয়ন্ত্রণ ফিরে পেলো সুপ্রিম কোর্টে

দৈনিক কুষ্টিয়া ানলাইন/
হাইকোর্ট মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রায় ঘোষণা করে যে, সারাদেশের বিচারকদের নিয়ন্ত্রণ ও শৃঙ্খলার দায়িত্ব এখন থেকে সুপ্রিম কোর্টের হাতে থাকবে। একই সঙ্গে, নিম্ন আদালতের বিচারকদের বদলি, পদোন্নতি ও শৃঙ্খলা সংক্রান্ত পঞ্চদশ সংশোধনী এবং চতুর্থ সংশোধনীর বিধান বাতিল করা হয়েছে।
রায় ঘোষণা করেন বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরী সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ। আদালত আগামী তিন মাসের মধ্যে একটি আলাদা সচিবালয় গঠনের নির্দেশ দিয়েছেন।
এর আগে, সংবিধানের ১১৬ অনুচ্ছেদ সম্পর্কিত বৈধতা প্রশ্নে জারি করা রুলের রায় সকালেই ঘোষণা শুরু হয়েছিল। ১৩ আগস্ট এই রুলের চূড়ান্ত শুনানি শেষ হয়। রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির, রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান, এবং ইন্টারভেনর হিসেবে শুনানি করেন অ্যাডভোকেট আহসানুল করিম।
মামলাটির প্রেক্ষাপট:/
২০ এপ্রিল, বিচার বিভাগের নিয়ন্ত্রণ সংক্রান্ত সংবিধানের ১১৬ অনুচ্ছেদের বৈধতা চ্যালেঞ্জ করে রিট দায়ের করা হয়। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ হাইকোর্টে নতুন বেঞ্চ গঠন করেন।
মামলাটি প্রথমে বিচারপতি ফারাহ মাহবুবের নেতৃত্বাধীন বেঞ্চে ছিল, কিন্তু ২৪ মার্চ বিচারপতি ফারাহ মাহবুব আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিযুক্ত হওয়ায় বেঞ্চটি ভেঙে যায়।
২৫ আগস্ট, ১০ জন আইনজীবীর পক্ষে রিটকারী মোহাম্মদ শিশির মনির হাইকোর্টে আবেদন করেন মূল সংবিধানের ১৯৭২ সালের ১১৬ অনুচ্ছেদ পুনর্বহালের নির্দেশনার জন্য। পরে হাইকোর্ট রুল জারি করে জানতে চান— বিদ্যমান সংবিধানের ১১৬ অনুচ্ছেদ কেন অসাংবিধানিক ঘোষণা করা হবে না।
প্রসঙ্গত, বর্তমানে প্রযোজ্য সংশোধিত সংবিধানের ১১৬ অনুচ্ছেদ অনুযায়ী অধস্তন আদালতের ম্যাজিস্ট্রেটদের নিয়ন্ত্রণ, পদোন্নতি, বদলি, ছুটি ও শৃঙ্খলা বিধানের দায়িত্ব রাষ্ট্রপতির হাতে রয়েছে। কিন্তু ১৯৭২ সালের মূল সংবিধানে এই দায়িত্ব সুপ্রিম কোর্টের ওপর ছিল।
এই রায়ের মাধ্যমে বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করার গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ নেওয়া হলো, যেহেতু বর্তমান সংবিধান অনুযায়ী নির্বাহী বিভাগের প্রভাব বিচার বিভাগের নিয়োগ ও শৃঙ্খলার ক্ষেত্রে বিশেষ প্রশ্ন সৃষ্টি করেছিল।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 123456
78910111213
14151617181920
21222324252627
282930 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net