May 30, 2026, 2:11 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী আজ চার মাসের শিশুকে নদীতে ফেলে নিজেও ঝাঁপ/এখনও প্রকৃত কারন জানা যায়নি যুদ্ধবন্দী ফিলিস্তিনি নারীদের বিরুদ্ধে যৌন সহিংসতা বাড়িয়েছে ইসরায়েলী সেনারা পশ্চিমবঙ্গে কড়াকড়ি, দেশে ফিরতে হাকিমপুর সীমান্তে শতাধিক বাংলাদেশির ভিড় সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জামায়াতের সদস্য বহিষ্কার জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার নিয়ে মুজাহিদের বিবৃতি রামিসা হত্যা: চার্জশিটে উঠে এসেছে ভয়াবহতা সমালোচনার মুখে বেতারের ‘ড্রেস কোড’ বাতিল/ মতপ্রকাশ ও ব্যক্তিস্বাধীনতার পক্ষে স্বস্তি মেহেরপুরে শিশু ধর্ষণ মামলার রায় মাত্র ২৯ কার্যদিবসে, আসামির মৃত্যুদণ্ড গঙ্গা পানি চুক্তি/ঐতিহাসিক এই সমঝোতার ভবিষ্যৎ গন্তব্য কোন পথে?

আমদানি কমায় দুই সপ্তাহে কেজি প্রতি ৪০ টাকা চড়েছে শুকনা মরিচের দাম

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে শুকনা মরিচ আমদানি কমে যাওয়ায় স্থানীয় বাজারে বেড়েছে মসলাপণ্যটির দাম। দেড় থেকে দুই সপ্তাহের ব্যবধানে খুচরা বাজারে কেজিপ্রতি ৪০ টাকা পর্যন্ত দাম বৃদ্ধি পেয়েছে।
গতকাল সরেজমিন ঘুরে দেখা গেছে, জেলা সদরের সুলতানপুর বড় বাজারের মসলা বিক্রেতা মেসার্স ঠাকুর স্টোরে শুকনা মরিচ কেজিপ্রতি ৩২০-৩৩০ টাকায় বিক্রি হচ্ছে। অথচ দুই সপ্তাহ আগেও দাম ছিল ২৮০-২৯০ টাকা।
দামের এই উল্লম্ফনের কারণ জানতে চাইলে প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী দুলাল চন্দ্র সাহা বলেন, ‘ভোমরা স্থলবন্দর দিয়ে আমদানি কমে যাওয়ায় পাইকারি বাজারে দাম বেড়েছে। এর প্রভাব খুচরা বাজারেও পড়ছে।’
ভোমরা শুল্ক স্টেশনের রাজস্ব শাখার তথ্য অনুযায়ী, চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম দুই মাসে (জুলাই-আগস্ট) এ বন্দর দিয়ে ৭ হাজার ৪১২ টন শুকনা মরিচ আমদানি হয়েছে, যার মূল্য ২০৩ কোটি ৬৭ লাখ টাকা। গত অর্থবছরের একই সময়ে আমদানি হয়েছিল ৯ হাজার ৫১৯ টন শুকনা মরিচ, যার বাজারমূল্য ছিল ২৫৩ কোটি ৪৫ লাখ টাকা। অর্থাৎ, চলতি অর্থবছরের প্রথম দুই মাসে আমদানির পরিমাণ কমেছে ২ হাজার ১০৭ টন।
আমদানি কমে যাওয়ার কারণ সম্পর্কে মেসার্স রাফসান এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. আবু হাসান বলেন, ‘দেশের মসলাবাজারে শুকনা মরিচের চাহিদা কিছুটা কমেছে। তাই আমদানিকারকরা স্বাভাবিকভাবেই পরিমাণ কমিয়ে দিয়েছেন।’

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 123456
78910111213
14151617181920
21222324252627
282930 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net