October 13, 2026, 5:42 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়ায় জমি থেকে উচ্ছেদের অভিযোগে হত্যার হুমকি, থানায় জিডি কুষ্টিয়ায় মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ইসির: প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি, শেষ হবে মে মাসে ডেঙ্গু: শুধু মশার বিরুদ্ধে যুদ্ধ নয়, রাষ্ট্রের সক্ষমতাকেও চ্যালেঞ্জ দিচ্ছে? কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তে পুশইনের দুটি চেষ্টা প্রতিহত করল বিজিবি কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল প্রযুক্তিকে কাজে লাগিয়ে পর্যটন খাতকে নতুনভাবে সাজাতে হবে: ইবি উপাচার্য ইসলামী বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সার সচেতনতায় ‘গোলাপী সড়ক শোভাযাত্রা’ ইবির উন্নয়ন (৩য় পর্যায়)-১ম সংশোধিত প্রকল্পের বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত ও সাইট পরিদর্শন বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক করতে গিয়ে দৌলতপুরে ওসিসহ ৩ পুলিশ আহত কুষ্টিয়ায় সাবেক এমপি ও উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে দুদকের মামলা

কুষ্টিয়া চেম্বার নির্বাচনে ‘এ’ গ্রুপের ১২ পরিচালক নির্বাচিত

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
দি কুষ্টিয়া চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র ‘এ’ গ্রুপের ১২টি পরিচালকের পদে নির্বাচন সম্পন্ন হয়েছে শনিবার।
মোট ২১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন এই পদগুলোতে। ১৮৯৯ জন ভোটারের মধ্যে ১৫১৪ জন ভোট প্রদান করেছেন, যা সংশ্লিষ্টদের কাছে অত্যন্ত সন্তোষজনক উপস্থিতি হিসেবে বিবেচিত হচ্ছে।
ভোটকে কেন্দ্র করে সকাল থেকেই চেম্বার ভবন ও আশপাশের এলাকা ছিল উৎসবমুখর। প্রার্থীরা ভোটের আগে বাড়ি বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে সরাসরি ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন এবং সমর্থন চান। দিনব্যাপী উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
ঘোষিত ফলাফল অনুযায়ী নির্বাচিত হয়েছেন— ফুয়াদ রেজা ফাহিম (১২৬৪ ভোট), আখতারুজ্জামান কাজল মাজমাদার (১২৩০ ভোট), হাজী মোঃ মেজবার রহমান (১০৩৯ ভোট), মুক্তারুজ্জামান চৌধুরী মুরাদ (৯৬৬ ভোট), জিহাদুজ্জামান (৯৫৮ ভোট), শাহাবুদ্দিন (৯১২ ভোট), হাজী রবিউর রহমান (৯০১ ভোট), প্রকৌশলী সাইফুল আলম মারুফ (৮৯২ ভোট), উত্তম সাহা (৮৮২ ভোট), এস এম আলমগীর আলম (৮৭৪ ভোট), ইমরান হোসাইন (৮৭৩ ভোট), হামিদুর রহমান (৮৬৫ ভোট)
বিজয়ী পরিচালকরা আগামী এক বছর ব্যবসায়ী সমাজের স্বার্থে চেম্বারের কার্যক্রম পরিচালনা করবেন। সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় ব্যবসায়ী মহল ও প্রশাসনের পক্ষ থেকে সন্তোষ প্রকাশ করা হয়েছে।
এর আগে বি গ্রুপের নির্বাচন হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net