April 21, 2026, 6:44 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি/ গ্রাহক পার্যায়ে বছরে সোয়া ১১ হাজার কোটি টাকার অতিরিক্ত চাপ সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থী চূড়ান্ত, কুষ্টিয়ায় ফরিদা ইয়াসমিন মহেশপুর সীমান্তে তিন বাংলাদেশিকে আটক করেছে বিএসএফ মেহেরপুরে বিএনপি নেতাকে গুলি, আশঙ্কাজনক অবস্থায় ঢাকা স্থানান্তর এক মাসে দু’বার ৫৯৯ টাকা বৃদ্ধির ধাক্কায় এলপিজি/ অদৃশ্য চাপ ও জনজীবনে সহ্য ক্ষমতা কুষ্টিয়ায় আধ্যাত্মিক সাধুগুরু হত্যাকাণ্ড/ মামলার আসামি তালিকা নিয়ে প্রশ্ন, নিরপেক্ষ তদন্তের দাবি পাম্প মালিকদের অভিনন্দন: সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়লো/ দেড় বছরে বাড়তির ধারায় নতুন চাপ জনজীবনে কুষ্টিয়ায় আধ্যাত্মিক সাধক হত্যা: ১ সপ্তাহেও কোন গ্রেপ্তার নেই, প্রকাশ্যে ঘুরছে এজাহারভুক্ত আসামিরা মুজিবনগর দিবসে রাষ্ট্রীয় কর্মসূচি না থাকায় নাগরিক সমাজের ক্ষোভ

দৌলতপুরে আলোচিত শুটার লালন গ্রেপ্তার

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়ার দৌলতপুরে আলোচিত ইউপি চেয়ারম্যান নইমুদ্দিন সেন্টু হত্যা মামলার অন্যতম আসামি লালন ওরফে শুটার লালনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৮ অক্টোবর) গভীর রাতে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের বৈরাগীরচর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, তাকে প্রাথমিকভাবে এক ছাগল ব্যবসায়ী অপহরণ মামলায় গ্রেপ্তার করা হয়েছে। তবে সেন্টু চেয়ারম্যান হত্যা মামলাসহ একাধিক মামলায় তার সংশ্লিষ্টতা রয়েছে বলে জানা গেছে।
গ্রেপ্তারকৃত লালন দৌলতপুরের পূর্ব ফিলিপনগর গ্রামের রঞ্জু মালিথার ছেলে। তিনি কুখ্যাত সন্ত্রাসী ‘টুকু ও গিট্টু সোহাগ’ গ্যাংয়ের সক্রিয় সদস্য এবং চরাঞ্চলের শীর্ষ অপরাধীদের একজন হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে হত্যা, অপহরণ, অস্ত্র, মাদক, চাঁদাবাজি ও লুটপাটসহ বহু মামলা রয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সাম্প্রতিক সময়ে টুকু বাহিনী আরও বেপরোয়া হয়ে ওঠে। শেখ হাসিনা সরকারের পতনের পর ফিলিপনগর ও আশপাশের এলাকায় হাট-বাজার দখল, চাঁদাবাজি, অস্ত্র ও মাদক ব্যবসা এবং সন্ত্রাসী কর্মকাণ্ড আশঙ্কাজনকভাবে বেড়ে যায়। এসব অপরাধের বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন ইউপি চেয়ারম্যান নইমুদ্দিন সেন্টু। তিনি একাধিকবার প্রশাসনের কাছে লিখিত অভিযোগ করেন এবং এলাকাবাসীকে সতর্ক করেন। এলাকাবাসীর অভিযোগ, এ কারণেই পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়।
এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলাইমান শেখ বলেন, “লালনকে একটি অপহরণ মামলায় গ্রেপ্তার করা হয়েছে। তবে তার বিরুদ্ধে সেন্টু হত্যা মামলাসহ আরও কয়েকটি মামলার তদন্ত চলছে। গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net