June 18, 2026, 5:37 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
হঠাৎ মন্ত্রীর আগমন, উন্মোচিত কুষ্টিয়া জেনারেল হাসপাতালের অব্যবস্থাপনা কুষ্টিয়ার দৌলতপুরে সাপের আক্রমণ বাড়ছে, ২ সপ্তাহে কামড় ৮ জনের, মৃত্যু ১ মেসির হ্যাটট্রিকে দাপুটে জয়, বিশ্বকাপ অভিযান শুরু আর্জেন্টিনার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ নয়, বরং অংশীদার হিসেবে দেখতে চায় সরকার—তথ্যমন্ত্রী তীব্র ইস্যুতে সংসদে বিরোধী দলের নীরবতা: কৌশল, সীমাবদ্ধতা নাকি দায়িত্বহীনতা? হত্যা মামলায় জামিন পেলেন অধ্যাপক আবুল বারকাত, কারামুক্তিতে বাধা নেই কুষ্টিয়ায় চিকিৎসকের অপেক্ষায় তালাবদ্ধ স্বাস্থ্যকেন্দ্র, সেবা না পেয়ে ফিরে যান গ্রামের মানুষ তদন্তে মেলেনি জামায়াত নেতার জমির দাবির সত্যতা, সামনে এলো চাঁদা দাবির অভিযোগ পুশইন-পুশব্যাক/ সীমান্তে মানবিক সংকট, কূটনৈতিক উদ্যোগই সমাধানের পথ শূন্যরেখায় তিন দিন আটকে থাকা ১২ জনকে পতাকা বৈঠকের পর ফেরত নিয়েছে বিএসএফ

কুষ্টিয়া শহরে টয়লেটের দরজার নিচ দিয়ে ঢুকে ৩ স্বর্ণের দোকানে চুরি

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়া শহরের সিঙ্গার মোড় এলাকার মাহতাব প্লাজায় সিনেমার দৃশ্যের মতো চুরির ঘটনা ঘটেছে। চোরচক্র টয়লেটের দরজার নিচ দিয়ে মার্কেটের ভেতরে ঢুকে তিনটি স্বর্ণের দোকান থেকে স্বর্ণ ও রূপার গহনা চুরি করেছে।
শুক্রবার (৩১ অক্টোবর) সকালে দোকান মালিকরা দোকান খুলতে গিয়ে দেখেন, শাটার কিছুটা উঁচু করা। সন্দেহজনক মনে হলে তারা বিষয়টি পুলিশে জানান। খবর পেয়ে কুষ্টিয়া মডেল থানা পুলিশ ও র‌্যাব সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে এবং সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে।
সিসিটিভি ফুটেজে দেখা যায়, সকাল পৌনে আটটার দিকে মুখোশ পরা দুই যুবক মার্কেটের টয়লেটের দরজার নিচ দিয়ে ভেতরে প্রবেশ করে। এরপর তারা ক্রমান্বয়ে ব্রাদার্স জুয়েলার্স, এস. সরকার জুয়েলার্স ও সমির চেইন হাউজ—এই তিনটি দোকানের শাটার ফাঁক করে ভেতরে ঢোকে। দোকানগুলোর আলমারি ও ড্রয়ার ভেঙে তারা স্বর্ণ ও রূপার গহনা লুট করে একই পথে বেরিয়ে যায়।
চুরির ঘটনায় তিন ব্যবসায়ীর প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন তারা।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন বলেন, “আমরা সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করছি। অভিযুক্তদের শনাক্তের চেষ্টা চলছে। খুব শিগগিরই তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।”

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net