August 10, 2026, 8:16 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়ায় এসএসসি ২০২৬: জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে কুষ্টিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এসএসসি ও সমমানে পাসের হার কমে ৬২.২৫%, ফেল ৬ লাখ ৯০ হাজার কুষ্টিয়া সরকারি কলেজে ‘নজরুল বর্ষ ২০২৬–২০২৭’ উদ্‌যাপন বরেন্দ্র অঞ্চলে বরাদ্দ বাড়লেও মিলছে না সার, ডিলারের দোকানে সংকট—খুচরা বাজারে বাড়তি দাম গাংনীতে মাটি খুঁড়তেই মিলল ১০ ল্যান্ডমাইন, ৫ টুলবক্স; এলাকায় চাঞ্চল্য গাংনী সীমান্তে নারী-পুরুষসহ ৫ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের, বিজিবির প্রতিরোধে ব্যর্থ ইবির জুলাই-৩৬ হলে রুমমেটদের গোপন ছবি প্রেমিকের কাছে পাঠানোর অভিযোগ, ক্ষোভ ও আতঙ্ক শিক্ষার্থীদের র‍্যাব বিলুপ্ত হয়ে এসআরবি, থাকছে নাগরিক অভিযোগের নতুন ব্যবস্থা খোকসায় বিএনপি নেতা নাফিজ আহমেদ রাজুর ওপর সশস্ত্র হামলা, গুরুতর আহত সাঈদীর ছবিতে জুতা নিক্ষেপকারীরা ‘জারজ সন্তান’: আমির হামজা

কুষ্টিয়ার ভেড়ামারায় প্রকাশ্যে গুলি করে একজনকে হত্যা, আহত ১

আব্দুল আলীম, ভেড়ামারা/
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের রায়টা নতুনপাড়া এলাকায় প্রকাশ্যে গুলি করে রেফাজুল ইসলাম (৫২) নামের এক ব্যক্তিকে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে রায়টা ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। একই ঘটনায় গুলিবিদ্ধ হয়ে লালন মণ্ডল (৪৬) নামে আরও একজন আহত হয়েছেন।
প্রাথমিকভাবে জানা গেছে, নিহত রেফাজুল পেশায় একজন কৃষক।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, রাতে রেফাজুল ইসলাম ও লালন মণ্ডল স্থানীয় একটি দোকানে কেনাকাটা করছিলেন। এমন সময় কয়েকজন সশস্ত্র ব্যক্তি তাদের ওপর খুব কাছ থেকে গুলি চালায়। এতে ঘটনাস্থলেই রেফাজুল ইসলাম নিহত হন। গুরুতর আহত লালন মণ্ডলকে ভেড়ামারা হাসপাতাল থেকে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল (২৫০ শয্যা) হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
নিহত রেফাজুল ইসলাম রায়টা নতুনপাড়ার মৃত জামাত মণ্ডলের ছেলে। আহত লালন মণ্ডল একই এলাকার কালু মাঝির ছেলে।
ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ তালুকদার বলেন, “কে বা কারা এই হামলা চালিয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। দোষীদের শনাক্তে পুলিশ কাজ করছে।”
এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net