August 14, 2026, 5:03 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
দুই কোটি টাকার নকল সিগারেট জব্দ, বিএটির এজাহারে ৩ লাখ, জব্দ তালিকা নিয়ে বড় প্রশ্ন ভুয়া কাবিন-তালাকনামার অভিযোগে কুষ্টিয়ায় মামলা, তদন্তে পুলিশ দর্শনা সীমান্ত দিয়ে আসছে ভারতের ১৯ নতুন প্রজন্মের রেল কোচ শতাব্দীর প্রথম পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, খুলে গেল সূর্যের রহস্যের জানালা, বাংলাদেশ কেন বঞ্চিত হলো কুষ্টিয়ায় জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, তদন্ত কমিটি গঠন ইবির একাডেমিক ও প্রশাসনিক সেবা ডিজিটালাইজেশনে উপাচার্যের উদ্যোগ, গঠন ৭ সদস্যের কমিটি দীর্ঘদিন পর নতুন কমিটি/ কুষ্টিয়ায় জাতীয় নাগরিক পার্টির সাংগঠনিক কার্যক্রম জোরদার মেহেরপুরে রাস্তা মেরামতে মিলল ৯৬ মাইন, সেনাবাহিনীর হাতে নিষ্ক্রিয় কুষ্টিয়ায় এসএসসি ২০২৬: জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে কুষ্টিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এসএসসি ও সমমানে পাসের হার কমে ৬২.২৫%, ফেল ৬ লাখ ৯০ হাজার

শোকবার্তায় জামায়াত /আওয়ামী লীগের প্রতিবিপ্লবের অপচেষ্টা রুখে দেওয়ার কারিগর ছিলেন হাদি’

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের আমির মো. নূরুল ইসলাম বুলবুল এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ।
এক যৌথ শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, শহীদ শরীফ ওসমান হাদি ছিলেন, বাংলাদেশের স্বাধীনতা – স্বার্বভৌমত্বের এক অতন্দ্র প্রহরী। তিনি আধিপত্যবাদের বিরুদ্ধে ছিলেন বলিষ্ঠ কণ্ঠস্বর। তার বজ্রকন্ঠে কেঁপে উঠেছিল আধিপত্যবাদের মসনদ। ফলে আধিপত্যবাদের দোসর সন্ত্রাসী আওয়ামী লীগ নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসীদের দিয়ে টার্গেট কিলিংয়ের পথ বেছে নেয়। তারা ওসমান হাদিকে টার্গেট করে মাথা গুলি করে। ঘাতকের বুলেটে গুলিবিদ্ধ হয়ে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় অকুতোভয় সৈনিক ওসমান হাদি ইন্তেকাল করেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
নেতৃবৃন্দ বলেন, ওসমান হাদির শাহাদাতে আমরা হারালাম এক বিরল প্রতিভাকে। যিনি ছিলেন বুদ্ধিদীপ্ত, সাহসী, আপোষহীন, অদম্য মনোভাব আর নির্ভীকতার প্রতীক। তিনি একাধারে গবেষক, কবি, বিতার্কিক, অন্যায়ের বিরুদ্ধে তীব্র প্রতিবাদকারী, নিখাঁদ দেশপ্রেমিক। জুলাই বিপ্লবের মহানায়ক ওসমান হাদি বিপ্লব পরবর্তী ফ্যাসিস্ট আওয়ামী লীগের বহু প্রতিবিপ্লবের অপচেষ্টা রুখে দেওয়ার কারিগর ছিলেন। ওসমান হাদির শাহাদাতে জাতির অপূরণীয় ক্ষতি হয়েছে।
নেতৃবৃন্দ, ওসমান হাদির রূহের মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। তারা মহান আল্লাহ রাব্বুল আলামীনের কাছে দোয়া করেন, আল্লাহ যেন ওসমান হাদির জীবনের নেক আমল সমূহের পাশাপাশি দ্বীন কায়েমের মাধ্যমে ইনসাফ ভিত্তিক সমাজ বিনির্মাণে তাঁর ভূমিকা কবুল করে তাকে শহীদি মর্যাদা দান করেন। শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের ধৈর্য্য ধারণ করার তৌফিক দান করেন।
উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর দুপুরে রাজধানীতে নির্বাচনী প্রচারণা শেষে ফেরার সময় গুলিবিদ্ধ হন ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি। প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। সর্বশেষ গত ১৫ ডিসেম্বর তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়।
চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত পৌনে ১০টার দিকে সিঙ্গাপুরে তার মৃত্যু হয়। তার মরদেহ শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় দেশে পৌঁছানোর কথা রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net