June 30, 2026, 4:43 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
জুলাই গণঅভ্যুত্থান–সংশ্লিষ্ট অপরাধ, হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড, মোট মামলা রয়েছে ৮৭টি ভারতীয় ট্যুরিস্ট ভিসার আবেদন জমা শুরু, প্রথম দিনেই আইভ্যাকে উপচে পড়া ভিড় রাজস্ব লক্ষ্যমাত্রা/পশ্চিমাঞ্চল রেলের আরও ১১টি ট্রেন ইজারার উদ্যোগ শিক্ষার্থীশূন্য ৬২১ ভোকেশনাল প্রতিষ্ঠানের অনুমোদন বাতিলের পথে কারিগরি বোর্ড কুষ্টিয়া শিল্পকলা একাডেমিতে কবি শাহিদা পারভীন রেখার চার গ্রন্থের প্রকাশনা উৎসব মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে সংবর্ধনা / ইসলামী বিশ্ববিদ্যালয়ের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস পেঁয়াজের দামে হঠাৎ ধস, মন ভেঙে পড়েছে উৎপাদনে শীর্ষ দক্ষিণ-পশ্চিম ও উত্তরের ৭ জেলার কৃষকের এনআইডি নবায়ন বাধ্যতামূলক কেন করতে চায় ইসি? যেসব কারণে আসছে নতুন ভাবনা দীর্ঘ অপেক্ষার অবসান, আবার চালু হচ্ছে ভারতের ট্যুরিস্ট ভিসা কুষ্টিয়ায় আগ্নেয়াস্ত্র ও গুলিসহ যুবক আটক, গণপিটুনির পর পুলিশের হাতে সোপর্দ

যশোরে ফের দেশের সর্বনিম্ন তাপমাত্রা, শীতে বিপর্যস্ত জনজীবন

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
যশোরে টানা দ্বিতীয় দিনের মতো দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। শনিবার (২৭ ডিসেম্বর) সকাল ৬টায় এ জেলার তাপমাত্রা ছিল ৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। আগের দিন একই সময়ে তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৯ ডিগ্রি সেলসিয়াস।
দু’দিন ধরে সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করায় যশোরসহ আশপাশের এলাকায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। দিনের মধ্যভাগে অল্প সময়ের জন্য সূর্যের দেখা মিললেও ঘন কুয়াশা ও শৈত্যপ্রবাহের প্রভাব পুরোপুরি কাটছে না। এতে করে দিনমজুররা কাজে বের হতে পারছেন না, আর কৃষকেরাও দেরিতে মাঠে যাচ্ছেন।
শীতের তীব্রতা বাড়ায় জেলার হাসপাতালগুলোতে ঠাণ্ডাজনিত রোগীর সংখ্যাও বেড়েছে। জ্বর, সর্দি-কাশি ও ডায়রিয়ায় আক্রান্ত হয়ে চিকিৎসা নিতে আসছেন অনেকেই। আক্রান্তদের মধ্যে শিশু ও বয়স্কদের সংখ্যাই বেশি।
এদিকে আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে, তবে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। পাশাপাশি কুয়াশাচ্ছন্ন আবহাওয়ার কারণে দেশের বিভিন্ন অঞ্চলে ঠাণ্ডার অনুভূতি অব্যাহত থাকতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net