March 25, 2026, 10:15 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
আজ ভয়াল ২৫ মার্চ ; জাতীয় গণহত্যা দিবস গাংনীতে ৫ লাখ টাকা চাঁদা দাবিকে কেন্দ্র করে ত্রিমুখী সংঘর্ষ, আহত অন্তত ১৫ গাংনীতে সিজার-পরবর্তী জটিলতায় গৃহবধূর মৃত্যু, ক্লিনিকের বিরুদ্ধে অভিযোগ কুষ্টিয়া বিজিবির অভিযানে সীমান্ত থেকে সোয়া ৬ কোটি টাকার এলএসডি ও মাদক জব্দ যশোরে গাছের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে একই পরিবারের ৩ জন নিহত কুষ্টিয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ, গুলিবিদ্ধ ৭—এলাকায় উত্তেজনা কুষ্টিয়ায় ৩১ তেল পাম্প বন্ধ, মজুদ শেষ—কালোবাজারে বাড়তি দামে বিক্রি কঠিন চাপে পেট্রল পাম্প—বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা, বিভিন্ন জেলায় সরবরাহ সংকট চুয়াডাঙ্গায় সংঘর্ষে আহত যুবকের মৃত্যু কুষ্টিয়া মেডিকেলে, নাতির মৃত্যুর খবরে দাদারও প্রাণ গেল জাতীয় নির্বাচন/কুষ্টিয়ার ১টিসহ ৪১ প্রার্থীর ভোটের ফল চ্যালেঞ্জ, আইনি যুদ্ধে উত্তপ্ত রাজনীতির পিছনপর্দা

গাংনীতে ৫ লাখ টাকা চাঁদা দাবিকে কেন্দ্র করে ত্রিমুখী সংঘর্ষ, আহত অন্তত ১৫

সাইদ হাসান, মেহেরপুর/
মেহেরপুরের গাংনী উপজেলার সাহারবাটি গ্রামে ৫ লাখ টাকা চাঁদা দাবিকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকদের মধ্যে ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন।
সোমবার (২৩ মার্চ) সকালে উপজেলার সাহারবাটি গ্রামের কড়ুইতলা পাড়ায় প্রথম দফায় সংঘর্ষের সূত্রপাত হয়। স্থানীয় সূত্রে জানা যায়, চাঁদা দাবিকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থিত ইউপি সদস্য আনারুল ইসলামের পক্ষের লোকজনের সঙ্গে দবির পক্ষের লোকজনের বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় আনারুল ইসলামের পিতা আনসার আলী (৬৫) ও মাতা শাহনাজ পারভীন (৫৮) আহত হন।
একই ঘটনার জেরে সোমবার সন্ধ্যার পর আবারও উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় দবির পক্ষের লোকজন ও সাবেক ইউপি সদস্য ফরমান আলীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে। এতে উভয় পক্ষের অন্তত ১৩ জন আহত হন।
আহতদের মধ্যে রয়েছেন— মুনতাজ (৪৫), উজ্জ্বল (২৮), মিঠুন (৩২), রিয়া (৪০), শরিফুল (৪৩), হামিদুল (৫০), রফিকুল ইসলাম (৬০), আইনাল হক (৫০), তকুল (৫০), বরকত (৪০), আসমাউল হুসনা (২৫), আসিফ (২৫), বিদ্যুৎ (৩১) ও রুবেল (৩৫) সহ আরও কয়েকজন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. বুধা দিপ্ত দাস জানান, রাত আটটার দিকে সংঘর্ষে আহত ১৩ জনকে হাসপাতালে আনা হয়। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। আহতদের মধ্যে রিয়া খাতুন ও শরিফুল ইসলামের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের মেহেরপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া আসমাউল হোসনাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।
মেহেরপুরের পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায় বলেন, সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net