July 24, 2026, 12:24 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
দুই দিনে কুষ্টিয়া-চুয়াডাঙ্গা সীমান্তে ১৩ জনকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ ৮০৩ শিশু মৃত্যূ: সংখ্যার নৈতিক অভিঘাত /মৃত্যুর হিসাব আছে, দায়ের হিসাব কোথায়? ক্যাম্পাসের পরিচ্ছন্নতা নিশ্চিতকরণে ইসলামী বিশ্ববিদ্যালয়ের উদ্যোগ: ২২টি ডাস্টবিন স্থাপন এক মুক্তিযোদ্ধার রাজনৈতিক বৈপরীত্য/গাজী নজরুলের উত্থান, বিতর্ক ও শেষ পরিণতি ভালো ফলন, সন্তোষজনক দামে চাঙা পশ্চিমাঞ্চলের পাটের বাজার কুষ্টিয়ায় মাদ্রাসায় ঘুমিয়ে থাকা শিশুকে বলাৎকার/ হুজুর বলল ‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ ইবি উপাচার্যের সঙ্গে IEEE স্টুডেন্ট ব্রাঞ্চের সৌজন্য সাক্ষাৎ যশোর-বেনাপোল ডাবল রেললাইন প্রকল্প/আমদানি-রপ্তানি ও বাংলাদেশ-ভারত রেল যোগাযোগে নতুন গতি প্রত্যাশা নারীর সঙ্গে জামাত এমপির ভাইরাল ভিডিও বিতর্ক: কী বলছে ফ্যাক্ট-চেক, কী বলছে জামায়াত শিক্ষা শুধু সনদ অর্জনের বিষয় নয়, সক্ষমতা তৈরীর উপায় : ইবি উপাচার্য

চুয়াডাঙ্গায় ঢিলেঢালা লকডাউনের প্রথম দিন

 

জহির রায়হান সোহাগ, চুয়াডাঙ্গা/

চুয়াডাঙ্গা পৌরসভা ও সদর উপজেলার আলুকদিয়া ইউনিয়নে লকডাউন শুরু হয়েছে। 

আজ রোববার সকাল ৬ টা থেকে শুরু হওয়া লকডাউন চলবে আগামী ২৬ জুন রাত ১২ টা পর্যন্ত।   

এসব এলাকায় লকডাউনের প্রথম দিনেই অনেকটা ঢিলেঢালা ভাব দেখা গেছে।

করোনাভাইরাসের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় চুয়াডাঙ্গা করোনাভাইরাস নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংক্রান্ত জেলা কমিটি গতকাল শনিবার বিকেলে জরুরি সভায় লকডাউনের সিদ্ধান্ত নেয়। কমিটির সভাপতি জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার ওই দিন বিকেলেই লকডাউনের আনুষ্ঠানিক ঘোষণা দেন। বেশকিছু বিধি নিষেধ দিয়ে রাতে এ বিষয়ে গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। তবে, জরুরি পরিষেবা ওষুধ ও চিকিৎসাসেবা, কৃষিপণ্য, নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্য সরঞ্জাম সংগ্রহ ও পরিবহন এবং সীমিত পরিসরে ব্যাংকিং সেবা লকডাউনের বিধি নিষেধের আওতাবহির্ভূত রাখা হয়। এছাড়া কাঁচাবাজার ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে ক্রয়-বিক্রয় করার কথা বলা হয়। 

সকলকে মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি প্রতিপালন করতে নির্দেশ দেন জেলা প্রশাসক। তিনি বলেন, জনসাধারণকে সচেতনতার পাশাপাশি লকডাউনকৃত এলাকায় কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন। স্বাস্থবিধি অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে।

 

আজ রোববার বেলা সাড়ে ১১টা পর্যন্ত  লকডাউনকৃত এলাকা ঘুরে সবকিছুতেই গা ছাড়া ভাব দেখা যায়।জেলার প্রবেশমুখে বাঁশের প্রতিবন্ধকতা চোখে পড়ে। এসব প্রতিবন্ধকতার পাশে কোথাও কোথাও পুলিশ সদস্য এবং স্বেচ্ছাসেবকদের দেখা যায়। তারপরও প্রতিবন্ধকতা তুলে লোকজন স্বাভাবিকভাবেই চলাচল করতে থাকে।  তবে শপিং মল ও দোকানপাঠ বন্ধ থাকতে দেখা যায়। সকাল থেকেই দূরপাল্লা, অভ্যন্তরীণ পথে বাসসহ সব ধরনের যানবাহন অবাধে চলাচল করতে দেখা যায়। অধিকাংশ মানুষকে মাস্ক ব্যবহার করতে দেখা যায়নি। এক প্রকার স্বাভাবিকভাবেই চলছে জীবনযাত্রা। 

লকডাউনের মধ্যেও জীবিকার তাগিদে বাইরে বের হয়েছেন রিক্সা চালক হামিদুর রহমান। তিনি বলেন, ‘ লগডাউন হয়িচে আমি জানি। কিন্তু আমার সংসারে অনেক খরচ। কাজের জন্যি না বরুলি খাব কি? সরকার থেকি যে সাহায্যু দেয় তাতে কিচুই হয় না। 

 

করোনার সংক্রমণ বাড়ায় এরআগে গত ১৫ জুন থেকে ১৪ দিনের জন্য লকডাউন করা হয় জেলার সীমান্তবর্তী দামুড়হুদা উপজেলা। ১৮ জুন থেকে ৭ দিনের বিশেষ বিধি নিষেধ জারি করা হয় জীবননগর উপজেলায়। 

এদিকে জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য মতে,  শনিবার রাতে কুষ্টিয়া মেডিকেল কলেজের পিসিআর ল্যাব থেকে ১৩৩ জনের  নমুনা পরীক্ষার ফলাফল আসে। এতে ৬৮ জন করোনা শনাক্ত হন। আক্রান্তের হার ৫৩ দশমিক ৯৭ শতাংশ। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২ হাজার ৫৯১ জনে। গত ২৪ ঘন্টায় মারা গেছেন ৫ জন। এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ৮২ জনে। গত ২৪ ঘন্টায় কেউ সুস্থ হননি। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১ হাজার ৯৩৮ জন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net