September 10, 2026, 5:22 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
থাপ্পরকাণ্ডের রেশ কাটতে না কাটতেই পরীক্ষায় অসদুপায়ে ধরা ইবির সেই ছাত্রদল কর্মী গাংনীতে দর্জি প্রশিক্ষণের ভাতা নিয়ে অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি প্রশিক্ষণার্থীদের ঝিনাইদহে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা, শরীরে ২০টি আঘাতের চিহ্ন, পূর্বশত্রুতার কথা বলছে পুলিশ খাতা চ্যালেঞ্জে রেকর্ড পরিবর্তন: এসএসসির মূল্যায়নব্যবস্থা নিয়ে বড় প্রশ্ন ইবির চারুকলা বিভাগে শিক্ষার্থীদের তালা, সেশনজট ও নানা সমস্যার অভিযোগ আগস্টে ৩৪৮ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ করেছে বিজিবি জাতীয় পরিচয়পত্রে ছবি বাদ দেওয়ার চেষ্টা, হাইকোর্টের রায়ে থামল নতুন বিতর্ক মিরপুরে টাপেন্টাডলের বড় চালানসহ গ্রেপ্তার ১ শিক্ষক-কর্মকর্তাদের নির্ধারিত কর্মঘণ্টা নিশ্চিতের আহ্বান ভাইস চ্যান্সেলরের স্বস্তির বাহন যখন ভোগান্তির কারণ/কুষ্টিয়াসহ সারাদেশে অটোরিকশা-বাস্তবতা

কুষ্টিয়া জেনারেল হাসপাতালে দেড় মাস বয়সী শিশুর দেহে করোনা শনাক্ত 

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/

জেলা জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে সোমবার বিকেল ৪টার দিকে তাকে ভর্তি করা হয়। এরপর সেখানে করোনা পরীক্ষার নমুনা নেয়া হয়। মঙ্গলবার বেলা ১১টার দিকে তার করোনা পজিটিভ রিপোর্ট আসে।

প্রিন্স নামের ওই শিশুকে হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসা দেয়া হচ্ছে। শিশু প্রিন্স কুষ্টিয়া শহরের বড় স্টেশন এলাকার ব্যবসায়ী মো. আকাশের ছেলে।

আকাশ জানান, দেড় মাসের সন্তান প্রিন্স কয়েক দিন ধরে জ্বরে আক্রান্ত ছিল। গতকাল তাকে হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি করা হয়। পরে করোনা পজিটিভ আসলে তাকে করোনা ওয়ার্ডে নেয়া হয়।

করোনা ওয়ার্ডের চিকিৎসক ইফতেখার হাসান জানান, দেড় মাসের শিশুর করোনা সংক্রমণের ঘটনা কুষ্টিয়ায় এই প্রথম। শিশুটির জ্বর ও সর্দি আছে। এর বাইরে কোনো জটিল উপসর্গ নেই।শিশু সন্তান প্রিন্স এর সঙ্গে তার মা ও দাদি আছে।
এর আগে গত ১১ জুন নেত্রকোণায় চার বছরের এক শিশুর করোনা শনাক্ত হয়।

এ ছাড়া চুয়াডাঙ্গায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২ এপ্রিল দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছিল।

 

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net