October 26, 2026, 7:36 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়া জিলা স্কুলে রাজনৈতিক কর্মসূচির প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন মাদ্রাসায় শিশু যৌন নির্যাতন: ৯ মাসে চিহ্নিত ১০৯ , বিচার ও সুরক্ষা নিয়ে উদ্বেগ রোজার চার মাস আগেই বাজারে কারসাজি, তাহলে রোজায় কী হবে? খোকসায় অপহরণের সাত ঘণ্টা পর ব্যবসায়ী উদ্ধার জাহাজ কমলেও বাড়ছে পণ্য পরিবহন, পিছিয়ে কার্যকর সক্ষমতা; রেলপথের ব্যবহার, নাব্যতা ও ব্যবস্থাপনায় সমন্বিত উদ্যোগের তাগিদ কুষ্টিয়ায় সম্মিলিত সামাজিক জোটের সাধারণ সভা অনুষ্ঠিত কঠোর নিরাপত্তায় রূপপুরে পৌঁছাল দ্বিতীয় ইউনিটের প্রথম ইউরেনিয়াম চালান লালনের মানবতাবাদী দর্শন ছড়িয়ে দেওয়ার আহ্বানে শেষ হলো তিন দিনের তিরোধান দিবসের আয়োজন অর্থ লেনদেনের কোন প্রশ্নই উঠে না, কুষ্টিয়া যুবদল সভাপতির সংবাদ সম্মেলন কুষ্টিয়াতে আওয়ামী লীগের সাবেক দুই এমপির বিরুদ্ধে দুদকের মামলা অনুমোদন

মোবাইল নিয়ে বিরোধ: স্কুলছাত্রকে কুপিয়ে জখম

জহির রায়হান সোহাগ,চুয়াডাঙ্গা/

চুয়াডাঙ্গায় মোবাইল নিয়ে বিরোধের জেরে  ইমন আলী (১৬) নামে এক স্কুলছাত্রকে কুপিয়ে জখম করা হয়েছে। আজ রোববার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে সদর হাসপাতাল এলাকার ইসলামী হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে। আহত ইমন আলী চুয়াডাঙ্গা পৌর এলাকার  চক্ষু হাসপাতাল পাড়ার আতিয়ার রহমানের ছেলে ও ভি.জে সরকারি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র। গুরুতর আহত অবস্থায় তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

সদর হাসপাতালে আহত ইমনের শয্যাপাশে থাকা তার পরিবারের সদস্যরা বলেন, বেশ কয়েকদিন ধরে ইমন ও তার বন্ধুদের মাঝে মোবাইল সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে তার বন্ধু সবুজ হোসেন  ও শিশির আলী  দু’জন মিলে ইমনকে কুপিয়ে জখম করে। স্থানীয় লোকজন রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করে।

 

ইমনের বাবা আতিয়ার রহমান অভিযোগ করে বলেন, গেল শনিবার ইমনের বন্ধুরা সদর হাসপাতাল সড়কে অবস্থিত তার দোকানে হামলা চালিয়ে ভাংচুর করে। এ বিষয়ে সদর থানা পুলিশের সহযোগীতায় ওইদিন উভয়পক্ষের মধ্যে মিমাংশা হয়। আজ রোববার তারা ইমনকে একা পেয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে।

 

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের সার্জারী কনসালটেন্ট ডা. এহসানুল হক তন্ময় বলেন, ধারালো অস্ত্র দিয়ে ইমনকে কুপিয়ে জখম তরা হয়েছে। ইমনের কোমড়ে, ডান পায়ে এবং মাথায় ক্ষতের সৃষ্টি হয়েছে। তার কোমড়ের হাড় কেটে গেছে এবং সেখানে গভীর ক্ষতের সৃষ্টি হয়েছে।  তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান জানান ,তাদের ভিতর যে গোলযোগ ছিল উভয়পক্ষকে থানায় ডেকে মিমাংশা করা হয়েছিল। আজকে তাকে কোপানোর বিষয়টি শুনেছি। এখনও পর্যন্ত থানায় কেউ কোন অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

 

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net