July 22, 2026, 1:16 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়ায় মাদ্রাসায় ঘুমিয়ে থাকা শিশুকে বলাৎকার/ হুজুর বলল ‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ ইবি উপাচার্যের সঙ্গে IEEE স্টুডেন্ট ব্রাঞ্চের সৌজন্য সাক্ষাৎ যশোর-বেনাপোল ডাবল রেললাইন প্রকল্প/আমদানি-রপ্তানি ও বাংলাদেশ-ভারত রেল যোগাযোগে নতুন গতি প্রত্যাশা নারীর সঙ্গে জামাত এমপির ভাইরাল ভিডিও বিতর্ক: কী বলছে ফ্যাক্ট-চেক, কী বলছে জামায়াত শিক্ষা শুধু সনদ অর্জনের বিষয় নয়, সক্ষমতা তৈরীর উপায় : ইবি উপাচার্য প্রশাসনের রাজনীতিকরণ: রাষ্ট্রের নীরব ক্ষয়, গণতন্ত্রের দীর্ঘমেয়াদি সংকট স্পেনের বিশ্বজয়, আর্জেন্টিনার স্বপ্নভঙ্গ: বিশ্বফুটবলের নতুন যুগের সূচনা শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিবছর পুনর্ভর্তি ফি শিক্ষার্থীর ন্যায়বিচার লঙ্ঘন করছে দুর্যোগপূর্ণ আবহাওয়া/ গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি সম্পন্নের সময় বাড়ল, শেষ সুযোগ ২১ জুলাই লোকসানি রেনউইক যজ্ঞেশ্বরের শেয়ারদর এক সপ্তাহে বেড়েছে ২৭%

অবৈধ অনুপ্রবেশের চেষ্টা: ৪ জন আটক

জহির রায়হান সোহাগ,চুয়াডাঙ্গা/

চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশকালে এক নারীসহ ৪ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।  আটককৃতরা বাংলাদেশী নাগরিক বলে জানিয়েছে বিজিবি। 

 

আজ সোমবার দুপুর ১২টায় ঝিনাইদহ মহেশপুর-৫৮ বিজিবির সহকারি পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। 

 

গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করছে মানুষ এমন গোপন সংবাদের ভিত্তিতে আজ সোমবার সকাল সাড়ে ৮টার দিকে জীবননগর সীমান্তের করিমপুর বাজার এলাকায় অভিযান চালানো হয়।  এসময় সেখান থেকে ৪ জনকে আটক করা হয়।  তারা সবাই বাংলাদেশী নাগরিক। আটককৃতরা হলেন-  মাগুরা সদর উপজেলার দক্ষিণ শিমুলিয়া গ্রামের সুমন্ত বিশ্বাসের ছেলে সুভন বিশ্বাস (২৪),তার স্ত্রী প্রিয়াংকা বিশ্বাস (২২), একই গ্রামের অযুদ্ধ বিশ্বাসের ছেলে সুরঞ্জিত বিশ্বাস (২২) ও নির্পেন বিশ্বাসের ছেলে তরুন বিশ্বাস (২৩)।

 

মহেশপুর-৫৮ বিজিবির সহকারি পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান আরও জানান, আটককৃতদের জীবননগর থানায় সোপর্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে পাসপোর্ট অধ্যাদেশ আইন ১৯৭৩ এর ১১(১)(গ) ধারায় মামলাও দায়ের করা হয়েছে।

 

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net