September 12, 2026, 5:12 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
পদ্মায় হঠাৎ প্লাবন: দুই ইউনিয়নে ৮০ হাজার মানুষ পানিবন্দি, বন্ধ ২৫ শিক্ষাপ্রতিষ্ঠান দলীয় প্রতীক ও মনোনয়ন নেই, ‘বৈধ প্রার্থী’ হলে সবার অংশগ্রহণের সুযোগ থাপ্পরকাণ্ডের রেশ কাটতে না কাটতেই পরীক্ষায় অসদুপায়ে ধরা ইবির সেই ছাত্রদল কর্মী গাংনীতে দর্জি প্রশিক্ষণের ভাতা নিয়ে অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি প্রশিক্ষণার্থীদের ঝিনাইদহে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা, শরীরে ২০টি আঘাতের চিহ্ন, পূর্বশত্রুতার কথা বলছে পুলিশ খাতা চ্যালেঞ্জে রেকর্ড পরিবর্তন: এসএসসির মূল্যায়নব্যবস্থা নিয়ে বড় প্রশ্ন ইবির চারুকলা বিভাগে শিক্ষার্থীদের তালা, সেশনজট ও নানা সমস্যার অভিযোগ আগস্টে ৩৪৮ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ করেছে বিজিবি জাতীয় পরিচয়পত্রে ছবি বাদ দেওয়ার চেষ্টা, হাইকোর্টের রায়ে থামল নতুন বিতর্ক মিরপুরে টাপেন্টাডলের বড় চালানসহ গ্রেপ্তার ১

১ বছর দায়িত্ব পালন, ফুলেল শুভেচ্ছা ইবি উপাচার্যকে

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
ইসলামী বিশ্ববিদ্যালয়ে দায়িত্বের ১ বছর পার করলেন উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম। আবদুস সালাম ২০২০ সালের ২৯ সেপ্টেম্বর ৪ বছরের জন্য ইসলামী বিশ^বিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পান।
এ উপলক্ষ্যে আজ (২৯ সেপ্টেম¦র) সকালে ইসলামী বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু পরিষদের সভাপতি (ভার:) অধ্যাপক ড. মোঃ জাহাঙ্গীর হোসেন ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোঃ মাহবুবুল আরফিনের নেতৃত্বে বঙ্গবন্ধু পরিষদের পক্ষ থেকে উপাচার্যকে তাঁর কার্যালয়ে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
এসময় উপস্থিতত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান, ট্রেজারার অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া, রেজিস্ট্রার (ভার:) আতাউর রহমান সহ ইবি বঙ্গবন্ধু পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এ সময় উপাচার্য সবাইকে সঠিকভাবে দায়িত্ব পালন করে যাওয়ার আহবান জানান। তিনি বলেন কোভিড-১৯ যেভাবে শিক্ষা কার্যক্রমকে পিছিয়ে দিয়েছে সেটা কাটিয়ে উঠতে একাডেমিক কার্যক্রমে আরো গতি আনতে হবে। তিনি সকল শিক্ষককে যথাযথভাবে ক্লাস পরীক্ষায় বেশী সময় ব্যয় করার অনুরোধ জানান।

 

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 123456
78910111213
14151617181920
21222324252627
282930 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net