July 21, 2026, 8:14 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
ইবি উপাচার্যের সঙ্গে IEEE স্টুডেন্ট ব্রাঞ্চের সৌজন্য সাক্ষাৎ যশোর-বেনাপোল ডাবল রেললাইন প্রকল্প/আমদানি-রপ্তানি ও বাংলাদেশ-ভারত রেল যোগাযোগে নতুন গতি প্রত্যাশা নারীর সঙ্গে জামাত এমপির ভাইরাল ভিডিও বিতর্ক: কী বলছে ফ্যাক্ট-চেক, কী বলছে জামায়াত শিক্ষা শুধু সনদ অর্জনের বিষয় নয়, সক্ষমতা তৈরীর উপায় : ইবি উপাচার্য প্রশাসনের রাজনীতিকরণ: রাষ্ট্রের নীরব ক্ষয়, গণতন্ত্রের দীর্ঘমেয়াদি সংকট স্পেনের বিশ্বজয়, আর্জেন্টিনার স্বপ্নভঙ্গ: বিশ্বফুটবলের নতুন যুগের সূচনা শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিবছর পুনর্ভর্তি ফি শিক্ষার্থীর ন্যায়বিচার লঙ্ঘন করছে দুর্যোগপূর্ণ আবহাওয়া/ গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি সম্পন্নের সময় বাড়ল, শেষ সুযোগ ২১ জুলাই লোকসানি রেনউইক যজ্ঞেশ্বরের শেয়ারদর এক সপ্তাহে বেড়েছে ২৭% খোকসায় মাদক ব্যবসার টাকা ভাগ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জোড়া খুন, আহত ১

দৌলতপুরের আংদিয়ায় মাকে হত্যায় ছেলে জুয়েল রানাকে মৃত্যুদন্ড

আংদিয়ায় মাকে হত্যায় ছেলে জুয়েল রানাকে মৃত্যুদন্ড

নিজস্ব প্রতিনিধি: কুষ্টিয়ায় মা বানেরা খাতুন হত্যা মামলায় তার ছেলে জুয়েল রানাকে মৃত্যুদন্ড দিয়েছে আদালত। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১ টার সময় কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক অরুপ কুমার গোস্বামী আসামী জুয়েল রানার উপস্থিতিতে এই রায় প্রদান করেন।


দন্ডপ্রাপ্ত জুয়েল রানা কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আংদিয়া গ্রামের আজিজুল সরদারের পুত্র।

আদালত সুত্র এবং কুষ্টিয়া জজ আদালতের রাষ্ট্রপক্ষের কৌশলী অনুপ কুমার নন্দী জানান, ২হাজার ১৮ সালের সেপ্টেম্বর মাসের ২৩ তারিখ দুপুরে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আংদিয়া গ্রামের আজিজুল সরদার বাড়ীতে না থাকার সময় পারিবারিক কলহের জেরে আসামী জুয়েল রানার সাথে মা বানেরা খাতুনের কথাকাটা কাটি শুরু হয়, এর এক পর্যায়ে জুয়েল ক্ষিপ্তহয়ে হাসুয়া এবং কোদাল দিয়ে কুপিয়ে তার মা বানেরা খাতুনকে হত্যা করে।

এই ঘটনায় জুয়েলের পিতা আজিজুল সরদার বাদী হয়ে দৌলতপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ তদন্ত শেষে মামলার তদন্তকারী কর্মকর্তা উজ্জল হোসেন জুয়েল রানাকে অভিযুক্ত করে ২হাজার ১৯ সালের ৩১ ডিসেম্বর আদালতে তদন্ত প্রতিবেদন পেশ করেন। দীর্ঘ শুনানী শেষে বিজ্ঞ আদালত আজ এই রায় ঘোষনা করেন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net