October 16, 2026, 11:13 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির হাজার শিক্ষার্থীর নবীনবরণ মক্কার মসজিদে অনৈতিক কর্মকাণ্ড, দুই বাংলাদেশী নারী-পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর রূপপুরে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপন, পর্যবেক্ষণে ২০ হাজার যন্ত্রপাতি সমাবর্তনের কাজ দ্রুত এগিয়ে নিতে সকল কমিটিকে নির্দেশনা উপাচার্যের কুষ্টিয়ায় জমি থেকে উচ্ছেদের অভিযোগে হত্যার হুমকি, থানায় জিডি কুষ্টিয়ায় মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ইসির: প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি, শেষ হবে মে মাসে ডেঙ্গু: শুধু মশার বিরুদ্ধে যুদ্ধ নয়, রাষ্ট্রের সক্ষমতাকেও চ্যালেঞ্জ দিচ্ছে? কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তে পুশইনের দুটি চেষ্টা প্রতিহত করল বিজিবি কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল প্রযুক্তিকে কাজে লাগিয়ে পর্যটন খাতকে নতুনভাবে সাজাতে হবে: ইবি উপাচার্য

একটি নতুন শিক্ষা প্রতিষ্ঠান অসংখ্য সম্ভাবনার দ্বার উন্মোচিত করে : ড. আমানুর আমান

দৈনিক কুষ্টিয়া অনলাইন/

বিশিষ্ট লেখক, গবেষক দৈনিক কুষ্টিয়া ও দ্য কুষ্টিয়া টাইমসের সম্পাদক ও প্রকাশক ড. আমানুর আমান বলেছেন একটি নতুন শিক্ষা প্রতিষ্ঠান সৃষ্টি অসংখ্য সম্ভাবনার দ্বার উন্মোচিত করে। এ সম্ভাবনা হলো জ্ঞান সৃষ্টির সম্ভাবনা, আলোকিত সমাজ ও মানুষ সৃষ্টির সম্ভাবনা। আলোকিত সমাজ গঠনে সবাইকে এই সৃষ্টির সহযোগী হতে হবে।
ড. আমানুর আমান আজ (শুক্রবার) কুষ্টিয়ার কুমারখালী উপজেলার মনোরপুর গ্রামে ‘আলোকিত পাঠশালা’ নামে একটি শিশু শিক্ষা প্রতিষ্ঠানের উদ্ধোধন করেন।
কুষ্টিয়ার অন্যতম সামাজিক সংগঠন একটু পাশে দাঁড়াইয়ের সভাপতি মুস্তাফিজুর রহমান সুমনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেব উপ¯ি’ত ছিলেন ড. আমানুর আমান।
ড. আমান বলেন দেশে অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠছে প্রতিনিয়ত। কিš‘ তার সবগুলোই শিক্ষার উন্নয়নে যথাযথ ভুমিকা পালন করতে পারছে না। এগুলো এক পর্যায়ে টিকেও থাকতে পারছে না। এর কারন হলো এগুলোর গুণগত শিক্ষা বিতরণে ব্যর্থতা। তিনি বলেন যুগের চাহিদা মতো শিক্ষা দিতে হবে।
তিনি আধুনিক বিজ্ঞানমুখী ও জীবনব্যাপী শিক্ষার উপর জোর দিয়ে বলেন শিক্ষার লক্ষ্য হ”েছ মানুষের মধ্যে একটি কাঙ্খিত পরিবর্তন নিয়ে আসা। মানুষকে পরিপুর্ণ করে বিকশিত করা। ভবিষ্যত প্রজন্মকে বিজ্ঞানমনস্ক করে গড়ে তুলতে হবে তিনি জোর দেন।

অনুষ্ঠানে বিশেস অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা প্রকৌশল বিভাগের সাবেক নির্বাহী প্রকৌশলী মরোয়ার হোসেন, স্টার্ন্ডাড লাইফ ইন্স্যুরেন্সের খুলনা বিভাগীয় প্রধান কামরুজ্জামান বিপ্লব, কবি শেখ আখতার, চাঁদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি লিয়াকত আলী, কন্টেন্ট ক্রিয়েটর ফয়সাল সিকদার প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের চেয়ারম্যান জেসমিন জুঁথি। অনুষ্ঠান পরিচালনা করেন তারিক উল ইসলাম।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net