March 25, 2026, 1:49 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
আজ ভয়াল ২৫ মার্চ ; জাতীয় গণহত্যা দিবস গাংনীতে ৫ লাখ টাকা চাঁদা দাবিকে কেন্দ্র করে ত্রিমুখী সংঘর্ষ, আহত অন্তত ১৫ গাংনীতে সিজার-পরবর্তী জটিলতায় গৃহবধূর মৃত্যু, ক্লিনিকের বিরুদ্ধে অভিযোগ কুষ্টিয়া বিজিবির অভিযানে সীমান্ত থেকে সোয়া ৬ কোটি টাকার এলএসডি ও মাদক জব্দ যশোরে গাছের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে একই পরিবারের ৩ জন নিহত কুষ্টিয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ, গুলিবিদ্ধ ৭—এলাকায় উত্তেজনা কুষ্টিয়ায় ৩১ তেল পাম্প বন্ধ, মজুদ শেষ—কালোবাজারে বাড়তি দামে বিক্রি কঠিন চাপে পেট্রল পাম্প—বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা, বিভিন্ন জেলায় সরবরাহ সংকট চুয়াডাঙ্গায় সংঘর্ষে আহত যুবকের মৃত্যু কুষ্টিয়া মেডিকেলে, নাতির মৃত্যুর খবরে দাদারও প্রাণ গেল জাতীয় নির্বাচন/কুষ্টিয়ার ১টিসহ ৪১ প্রার্থীর ভোটের ফল চ্যালেঞ্জ, আইনি যুদ্ধে উত্তপ্ত রাজনীতির পিছনপর্দা

কুষ্টিয়ায় ৮ ঘন্টার ব্যবধানে দুটি ড্রামট্রাকের ধাক্কা, নিহত ৬, আহত ১

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়ায় ৮ ঘন্টার ব্যবধানে দুটি ঘটনায় ড্রামট্রাকের ধাক্কায় ৬ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন ১ জন। এর মধ্যে আজ সোমবার) ভোরে কুষ্টিয়া সদর উপজেলায় নিহত হয়েছেন ৪ জন। অন্য ঘটনা ছিল দৌলতপুর উপজেলায় রবিরবার রাতে। এতে নিহত হন দুজন।
পুলিশ জানায় সোমবার (১০ জানুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে কুষ্টিয়া সদর উপজেলার বটতৈল দক্ষিণপাড়া এলাকায় মন্ডল হোটেলের সামনে কুষ্টিয়া-ঝিনাইদহ সড়কে একটি ড্রামট্রাকের ধাক্কায় চারজন নিহত হন, আহত হন ১ জন।
কুষ্টিয়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন- সদর উপজেলার স্বস্তিপুর এলাকার হজেল হোসেনের ছেলে ভ্যানচালক মুক্তার হোসেন (৫০), একই এলাকার আজিজুল হকের স্ত্রী জেসমিন (৩০), আলামপুর হালদারপাড়ার এলাকার ভাদু মোল্লার মেয়ে রোজিনা খাতুন (২৭) এবং হালদারপাড়ার মনোরঞ্জনের স্ত্রী স্বপ্না রানী (৪৫)।
এদের মধ্যে মুক্তার হোসেন ছিলেন ভ্যানচালক। অপর তিনজন ছিলেন বিড়ি শ্রমিক।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বির আলম জানান, ঝিনাইদহগামী দ্রতগতির ঐ ড্রামট্রাকটি বিপরীত দিক থেকে আসা স্থানীয়ভাবে ব্যাটারি চা্িযলত একটি পাখিভ্যানকে ধাক্কা দেয় ঐ ভ্যানে ৫ যাত্রী ছিলেন। ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়।
হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ চারটি উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
ওসি ইদ্রিস আলী জানান, ড্রামট্রাকের চালক পলাতক। তবে ট্রাকটি পুলিশ আটক করা হয়েছে।
ঘটনায় আহত কুষ্টিয়া সদর উপজেলার আলামপুর ইউনিয়নের বালিয়াপাড়া গ্রামের শরিফুলের স্ত্রী তহমিনা খাতুন কুষ্টিয়া জেনারেল হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন।

আরো দুজনের মৃত্যু দৌলতপুরে /
এর আগের রোববার রাত সাড়ে ৯টার দিকে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার তারাগুনিয়া এলাকায় আরেকটি ড্রামট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হন।
উপজেলার তারাগুনিয়া এলাকায় তারাগুনিয়া মাধ্যমিক বিদ্যালয়-সংলগ্ন ফারুক চেয়ারম্যানের বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে। এলাকাবাসীরা ক্ষুদ্ধ হয়ে ড্রাম ট্রাকটির গায়ে আগুন ধরিয়ে দেয় এবং ফায়ার সার্ভিসের গাড়ী বেশকিছুক্ষণ আটকিয়ে রাখে।
নিহত দুজন একই মোটরসাইকেলের যাত্রী। তারা হলেন দৌলতপুর উপজেলার কৈপালে গ্রামের মৃত হযরত আলীর ছেলে বিদ্যুৎ (৩৭) ও একই এলাকার মৃত ফেরুর ছেলে রাজন (৩৬)। বিষয় নিশ্চিত করেন দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাবীদ হাসান।
ওসি জানান ভেড়ামারাগামী দ্রæতগতির ঐ ড্রাম ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলকে সামনে থেকেই ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুই মোটরসাইকেল আরোহী নিহত হন।
এদিকে স্থানীয়রা ড্রামট্রাকটি আটক করে আগুন ধরিয়ে দেয়। ফায়ার সার্ভিসের গাড়ী আগুন নেভাতে গেলে জনতা সেটিও আটকে দেয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাবীদ হাসান জানান ঘটনাস্থল থেকে কৌশলে চালক পালিয়ে গেছেন।

 

 

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net