June 21, 2026, 5:06 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
অনুকূল পরিবেশ হলে ভারত যাবেন প্রধানমন্ত্রী/বাংলাদেশ-ভারত সম্পর্কের বাস্তবতায় একটি নিরপেক্ষ বিশ্লেষণ যশোরে বিজিবির অভিযানে ৭ কোটি টাকার স্বর্ণের বারসহ দুই চোরাকারবারি আটক ইবিতে সচেতন খাদ্যাভ্যাস, স্বাস্থ্য ও স্বাস্থ্যবিধি বিষয়ে সচেতনতা কর্মসূচি অনুষ্ঠিত দৌলতদিয়ায় এসবি বাস দুর্ঘটনার তদন্ত/ বাসের যান্ত্রিক ত্রুটি, ফিটনেস না থাকা, ঘাট অব্যবস্থাপনা দায়ী হঠাৎ মন্ত্রীর আগমন, উন্মোচিত কুষ্টিয়া জেনারেল হাসপাতালের অব্যবস্থাপনা কুষ্টিয়ার দৌলতপুরে সাপের আক্রমণ বাড়ছে, ২ সপ্তাহে কামড় ৮ জনের, মৃত্যু ১ মেসির হ্যাটট্রিকে দাপুটে জয়, বিশ্বকাপ অভিযান শুরু আর্জেন্টিনার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ নয়, বরং অংশীদার হিসেবে দেখতে চায় সরকার—তথ্যমন্ত্রী তীব্র ইস্যুতে সংসদে বিরোধী দলের নীরবতা: কৌশল, সীমাবদ্ধতা নাকি দায়িত্বহীনতা? হত্যা মামলায় জামিন পেলেন অধ্যাপক আবুল বারকাত, কারামুক্তিতে বাধা নেই

কুষ্টিয়ায় ভ্যানের পেছনে ট্রাকের ধাক্কা, নিহত ২

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়া সদর উপজেলায় ট্রাকের ধাক্কায় দুই ভ্যান যাত্রী নিহত হয়েছে। আহত হয়েছে ভ্যানচালক ও এক যাত্রী। শনিবার (১৫ জানুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলার বিত্তিপাড়া বাজার এলাকায় কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন আলমডাঙ্গা উপজেলার জামজামী গ্রামের মোহাম্মদ আলীর ছেলে ছলেমান আলী (৪৫) এবং ভদুয়া গ্রামের আফতাব মন্ডলের ছেলে উসমান (৬০)।
কুষ্টিয়া হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার বেলা ১১টার দিকে কুষ্টিয়া সদর উপজেলার বিত্তিপাড়া এলাকায় কুষ্টিয়া-ঝিনাইদহ সড়কে কুষ্টিয়াগামী দ্রুতগতির একটি ট্রাক একটি যাত্রীবাহী ভ্যানের পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই উসমান নামের একজনের মৃত্যু হয় এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছলেমান আলী নামের আরেক ব্যক্তির মৃত্যু হয়। পরে স্থানীয়রা আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
আহতরা হলেন ভ্যানচালক কামাল (৪৫) ও যাত্রী নজরুল (৪০)। তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আহত ও নিহতরা একই এলাকার বাসিন্দা। তারা মাংসের ব্যবসা করতেন। গরু কেনার জন্য তারা কুষ্টিয়ার বালিয়াপাড়া হাটে যাচ্ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net