May 25, 2026, 4:48 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
রামিসা হত্যা: চার্জশিটে উঠে এসেছে ভয়াবহতা সমালোচনার মুখে বেতারের ‘ড্রেস কোড’ বাতিল/ মতপ্রকাশ ও ব্যক্তিস্বাধীনতার পক্ষে স্বস্তি মেহেরপুরে শিশু ধর্ষণ মামলার রায় মাত্র ২৯ কার্যদিবসে, আসামির মৃত্যুদণ্ড গঙ্গা পানি চুক্তি/ঐতিহাসিক এই সমঝোতার ভবিষ্যৎ গন্তব্য কোন পথে? কুড়িগ্রামে প্রস্তাবিত সেতুর সম্ভাব্যতা যাচাইয়ে চীনা প্রতিনিধি দল খোকসায় বাস খাদে, নিহত ৪, আহত ২০, নিহতের সংখ্যা বৃদ্ধির আশঙ্কা শিশুদের বিরুদ্ধে সহিংসতা বন্ধে জরুরি পদক্ষেপের আহ্বান ইউনিসেফের গঙ্গা পানি চুক্তির ভবিষ্যৎ/ যৌথ নদী কমিশনের বৈঠক শেষে ‘নীরবতা’ ৪র্থ শ্রেণি থেকেই বাধ্যতামূলক খেলাধুলা, পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে ৮টি ইভেন্ট রামিসা ধর্ষণ ও হত্যা নিয়ে সুরা আন-নূরের আলো‌কে ধর্ষকের বিচার দাবি আমির হামজার

মিরপুর ও ভেড়ামারার কয়েকটি পয়েন্টে নদী ভাঙ্গন থেকে রক্ষায় জরুরি ব্যবস্থা গ্রহণের আহবান হাসানুল হক ইনুর

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের সভাপতি এবং কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনের সংসদ সদস্য হাসানুল হক হক ইনু এক বিবৃতিতে মিরপুর ও ভেড়ামারার কয়েকটি পয়েন্টে নদী ভাঙ্গন থেকে রক্ষায় জরুরি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
তিনি বলেছেন, তার নির্বাচনী এলাকা কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার তালবাড়ীয়া ইউনিয়ন, বারুইপাড়া ইউনিয়ন, বহলবাড়ীয়া ইউনিয়ন এবং ভেড়ামারা উপজেলার বাহিরচর ইউনিয়নের মুন্সিপাড়া অংশে পদ্মা নদীর পারে অস্বাভাবিক ও ভয়াবহ ভাঙ্গন চলছে। ইতিমধ্যেই এসব ইউনিয়নে পদ্মার ভাঙ্গনে অনেক ঘরবাড়ি ও ফসল জমি বিলিনের মুখে পড়েছে। এই ভাঙ্গনে খুলনা থেকে পাকশি-ভেড়ামারা পয়েন্টে পদ্মা নদীর উপর লালন সেতু হয়ে পঞ্চগড় পর্যন্ত মহাসড়ক ঝুঁকির মধ্যে পড়েছে।
তিনি বলেন মিরপুর উপজেলার তালবাড়ীয়া ইউনিয়নের তালবাড়িয়া বালুর ঘাট, বারুইপাড়া ইউনিয়নের মির্জাপুর বালু মহল এবং বহলবাড়ীয়া ইউনিয়নের সাহেব নগর পয়েন্টে দ্রুত গতিতে পার ভাঙ্গতে ভাঙ্গতে পদ্মা নদী এই মহাসড়কের মাত্র ২৫০ থেকে ৩০০ মিটারের কাছাকাছি চলে এসেছে।
অন্যদিকে খুলনা-পঞ্চগড় মহাসড়ক মোংলা বন্দরসহ সমগ্র খুলনা বিভাগের সাথে রাজশাহী ও রংপুর বিভাগের যোগাযোগ, পণ্য-পরিবহন, আমদানি-রপ্তানিসহ জাতীয় অর্থনীতির জন্য খুবই গুরুত্বপূর্ণ।
তিনি জাতীয় গুরুত্বপূর্ণ জরুরি কর্তব্য বিবেচনা করে খুলনা-পঞ্চগড় মহাসড়ক রক্ষায় দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য পানিসম্পদ মন্ত্রণালয়সহ সরকারের সংশ্লিষ্ট সকল বিভাগের প্রতি আহবান জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net