October 16, 2026, 6:38 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
মক্কার মসজিদে অনৈতিক কর্মকাণ্ড, দুই বাংলাদেশী নারী-পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর রূপপুরে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপন, পর্যবেক্ষণে ২০ হাজার যন্ত্রপাতি সমাবর্তনের কাজ দ্রুত এগিয়ে নিতে সকল কমিটিকে নির্দেশনা উপাচার্যের কুষ্টিয়ায় জমি থেকে উচ্ছেদের অভিযোগে হত্যার হুমকি, থানায় জিডি কুষ্টিয়ায় মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ইসির: প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি, শেষ হবে মে মাসে ডেঙ্গু: শুধু মশার বিরুদ্ধে যুদ্ধ নয়, রাষ্ট্রের সক্ষমতাকেও চ্যালেঞ্জ দিচ্ছে? কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তে পুশইনের দুটি চেষ্টা প্রতিহত করল বিজিবি কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল প্রযুক্তিকে কাজে লাগিয়ে পর্যটন খাতকে নতুনভাবে সাজাতে হবে: ইবি উপাচার্য ইসলামী বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সার সচেতনতায় ‘গোলাপী সড়ক শোভাযাত্রা’

কুষ্টিয়ায় তিন ঘন্টার ব্যবধানে দুই খুন

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়ায় তিন ঘন্টার ব্যবধানে দুটি হত্যাকন্ডের ঘটনা ঘটেছে। নিহতদের মধ্যে রয়েছে কুমারখালীতে এক স্কুলছাত্র এবং খোকসায় এক গৃহবধ। বুধবার সন্ধ্যা থেকে রাত ৯টার মধ্যে এসব খুনের ঘটনা ঘটে।
পুলিশ জাসায় বুধবার রাত ৯টার দিকে কুমারখালী শিলাইদহ ইউনিয়নের কসবা গ্রামের হাজী হোসেন আলীর স্কুল পড়ুয়া ছেলে দিদারকে (১৬) দুর্বৃত্তরা এলোপাথাড়ি ছুরিকাঘাতে হত্যা করে।
নিহতের পারিবারিক সূত্র জানায়, বেশ কিছুদিন থেকে দিদারের সঙ্গে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এলাকার কয়েকজন যুবকের বিরোধ চলে আসছিল। বুধবার রাতে শিলাইদহ বাজারে একটি কাঠের দোকানে বসে থাকা অবস্থায় কয়েকজন যুবক বাটাম, ছুরি নিয়ে দিদারের ওপর চড়াও হয়ে এলোপাথাড়ি আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
কুমারখালী থানার পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে প্রেরণ করে।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার জানান, পূর্ব শত্রুতার জের ধরে এ হত্যাকান্ড ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এই ঘটনায় একজনকে আটক করা হয়েছে বলে তিনি জানান।
অপরদিকে বুধবার সন্ধ্যায় খোকসা উপজেলার একতারপুর কমলাপুর রইস মন্ডলের স্ত্রী সেলিনা খাতুনের (৩৫) মরদেহ নিজ শয়ন কক্ষ থেকে পুলিশ উদ্ধার করে।
এলাকাবাসী জানায়, টিউবওয়েল মিস্ত্রি রাজিনাথ পুরের ফকির হোসেনের ছেলে বিল্লাল হোসেনের সঙ্গে বেশ কিছুদিন ধরে পরকীয়া চলছিল সেলিনার। পরকীয়া প্রেমের ঘটনাকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। ঘটনার পর থেকে পর থেকে পরকীয়া প্রেমিক বিল্লাল লাপাত্তা। তার ব্যবহৃত মুঠোফোনটিও বন্ধ রয়েছে। এ ব্যাপারে সেলিনা খাতুনের ভাই হাসনু শেখ বাদী হয়ে খোকসা থানায় একটি এজাহার দিয়েছে।
কুষ্টিয়ার পুলিশ সুপার মো. খায়রুল আলম জানান, দুটি ঘটনার তদন্তে পুলিশের একাধিক টিম মাঠে নেমেছে। খুব শিগগিরই এ ব্যাপারে বিস্তারিত জানা সম্ভব হবে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net