September 1, 2026, 10:30 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
সবুজ খোসার আড়ালে টকটকে লাল. হিজলাবটে তেঁতুলের অদ্ভুত রহস্য পে-স্কেল ২০২৬: স্বস্তি, সংকট ও সম্ভাবনার ত্রিমাত্রিক হিসাব চুনোপুঁটি নয়, অপরাধের নেপথ্যের শক্তিকে ধরতে পারবেন কি কুষ্টিয়ার নতুন পুলিশ সুপার? মাগুরায় শিশু আছিয়া ধর্ষণ-হত্যা মামলায় প্রধান আসামির মৃত্যুদণ্ড বহাল মক্কা থেকে বঙ্গোপসাগর: নিরাপত্তা নাকি নতুন ঝুঁকির ছায়া? গাংনীতে সাংবাদিকদের ওপর হামলা মামলার মূল দুই অভিযুক্ত শিক্ষক গ্রেফতার জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ সদস্য পেলেন চাকরি চুয়াডাঙ্গায় অনির্দিষ্টকালের বাস ধর্মঘট, কুষ্টিয়াসহ বিভিন্ন রুটে যাত্রী ভোগান্তি মেহেরপুরে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় দুই শিক্ষকসহ ১০ জনের বিরুদ্ধে মামলা অবৈধ বালু উত্তোলন ঠেকাতে কুষ্টিয়ায় পদ্মাপাড়ে প্রশাসনের লাল পতাকা

দৌলতপুর সাব-রেজিস্ট্রি অফিস/ঘুষের ৩ লাখ টাকাসহ নারী অফিস সহকারী আটক

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়ার দৌলতপুর সাব-রেজিস্ট্রি অফিসে দূর্নীতি দমন কমিশন অভিযান চালিয়ে ঘুষের ৩ লাখ ১ হাজার ২০০ টাকাসহ অফিস সহকারী জান্নাতুল ফেরদৌস মুন্নিকে আটক করেছে। বুধবার (২৬ জানুয়ারি) বিকাল ৫টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত দুদকের অভিযান চলে।
বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়া দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক মো. জাকারিয়া।
মুন্নি কুষ্টিয়া শহরের পূর্ব মজমপুর এলাকার শাহাদাত হোসেনের স্ত্রী।
দূর্নীতি দমন কমিশন সূত্রে জানা যায়, এই কার্যালয়টিতে নানা দুর্নীতির খবর তাদের কাছে ছিল। এখানে সবথেকে খারাপ ধরনের দূর্ণীতির মধ্যে ছিল নিয়মিতভাবে দলিল প্রতি দেড় হাজার থেকে ২ হাজার টাকা অতিরিক্ত আদায়ের অভিযোগ।
উপ-পরিচালক জাকারিয়া জানান দুদকের টিম তল্লাশি করে অফিস সহকারী জান্নাতুল ফেরদৌস মুন্নির ড্রয়ার থেকে ৩ লাখ এক হাজার ২০০ টাকা উদ্ধার করে। মুন্নি উক্ত টাকার উৎস সম্পর্কে গ্রহণযোগ্য ব্যাখ্যা দিতে পারেনি। উদ্ধারকৃত অর্থ ঘুষের বলে প্রতীয়মান হয়। রাতেই তাকে দৌলতপুর পলিশের কাছে হÍন্তর করা হয়। এ ব্যাপারে দুদক মামলার সুপারিশ করে কমিশনে প্রতিবেদন দাখিল করবে
কুষ্টিয়া দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নীল কমল পাল এই অভিযানে নেতৃত্ব দেন।
এ বিষয়ে কথা বলতে উপজেলা সাবরেজিস্ট্রার সুব্রত কুমার সিংহ জানান আইন তার নিজস্ব গতিতে চলবে।

 

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net