October 16, 2026, 6:38 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
মক্কার মসজিদে অনৈতিক কর্মকাণ্ড, দুই বাংলাদেশী নারী-পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর রূপপুরে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপন, পর্যবেক্ষণে ২০ হাজার যন্ত্রপাতি সমাবর্তনের কাজ দ্রুত এগিয়ে নিতে সকল কমিটিকে নির্দেশনা উপাচার্যের কুষ্টিয়ায় জমি থেকে উচ্ছেদের অভিযোগে হত্যার হুমকি, থানায় জিডি কুষ্টিয়ায় মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ইসির: প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি, শেষ হবে মে মাসে ডেঙ্গু: শুধু মশার বিরুদ্ধে যুদ্ধ নয়, রাষ্ট্রের সক্ষমতাকেও চ্যালেঞ্জ দিচ্ছে? কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তে পুশইনের দুটি চেষ্টা প্রতিহত করল বিজিবি কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল প্রযুক্তিকে কাজে লাগিয়ে পর্যটন খাতকে নতুনভাবে সাজাতে হবে: ইবি উপাচার্য ইসলামী বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সার সচেতনতায় ‘গোলাপী সড়ক শোভাযাত্রা’

দৌলতপুর সাব-রেজিস্ট্রি অফিস/ঘুষের ৩ লাখ টাকাসহ আটক নারী অফিস সহকারী জেলে

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
ঘুষের ৩ লাখ ১ হাজার ২০০ টাকাসহ আটক কুষ্টিয়ার দৌলতপুর সাব-রেজিস্ট্রি অফিসের অফিস সহকারী জান্নাতুল ফেরদৌস মুন্নিকে জেলে পাঠিয়েছে কুষ্টিয়ার একটি আদালত।
কুষ্টিয়ার জেলা ও দায়রা জজ আবু তাহের আজ (বৃহস্পতিবার) আদালতের কার্যক্রমের শেষ মুহুর্তে (৫.৩০) তাকে জেলে পাঠানোর আদেশ দেন।
দুদকের আইনজীবি আল মুজাহিদ মিঠু বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে দূর্নীতি দমন কমিশন বুধবার রাতে কুষ্টিয়ার কার্যালয়ের একটি টিম ঐ অফিসে অভিযান চালিয়ে তাকে আটক করে।
কুষ্টিয়া দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নীল কমল পালের নেতৃত্বে বিকাল ৫টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত দুদকের অভিযান চলে।
মুন্নি কুষ্টিয়া শহরের পূর্ব মজমপুর এলাকার শাহাদাত হোসেনের স্ত্রী।
দূর্নীতি দমন কমিশন কুষ্টিয়ার উপ-পরিচালক জাকারিয়া জানান ঐ কার্যালয়টিতে নানা দুর্নীতির খবর তাদের কাছে ছিল। এখানে সব থেকে খারাপ ধরনের দূর্ণীতির মধ্যে ছিল নিয়মিতভাবে দলিল প্রতি দেড় হাজার থেকে ২ হাজার টাকা অতিরিক্ত আদায়ের অভিযোগ।
দুদকের টিম তল্লাশি করে অফিস সহকারী জান্নাতুল ফেরদৌস মুন্নির ড্রয়ার থেকে ৩ লাখ এক হাজার ২০০ টাকা উদ্ধার করে। মুন্নি উক্ত টাকার উৎস সম্পর্কে গ্রহণযোগ্য ব্যাখ্যা দিতে ব্যর্থ হয়। উদ্ধারকৃত অর্থ ঘুষের বলে প্রতীয়মান হয়। রাতেই তাকে দৌলতপুর পলিশের কাছে হÍন্তর করা হয়।

তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন দুদক সহকারী পরিচালক নীল কমল।
এ ব্যাপারে দুদক মামলার সুপারিশ করে কমিশনে প্রতিবেদন দাখিল করবে জানান ঐ দুদকের ঐ কর্মকর্তা।
এ বিষয়ে কথা বলতে উপজেলা সাবরেজিস্ট্রার সুব্রত কুমার সিংহ জানান আইন তার নিজস্ব গতিতে চলবে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net