March 13, 2026, 9:22 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়া সীমান্তে বিজিবির অভিযান/ভারতীয় মদ, ট্যাবলেট, জিরাসহ ১২ লাখ টাকার চোরাচালান পণ্য উদ্ধার ইরান সংকটে তেলবাজার স্থিতিশীল রাখতে রুশ তেলে সাময়িক ছাড় যুক্তরাষ্ট্রের ১৬ দিনে ঝিনাইদহ সীমান্তে পাচারের মুখে ৬ নারী উদ্ধার, ৪ মামলা দেশ ও জনগণের স্বার্থে সংসদকে অর্থবহ করতে চাই: প্রধানমন্ত্রী ১৫ আগস্ট জাতীয় শোক দিবস বাতিলের সিদ্ধান্ত বহাল রেখে নতুন পরিপত্র জারি বেনাপোল দিয়ে ১৬ দিনে এলো ৫,০০৫ টন চাল: দক্ষিণ-পশ্চিমাঞ্চলে সরবরাহ বেড়েছে, দাম স্থিতিশীল নিলুফার এ্যানীর মৃত্যুতে বাংলাদেশ ডায়াবেটিক সমিতির শোক প্রকাশ জ্বালানি সহায়তায় আগ্রহী ভারত ও চীন, এলো ভারতের ৫ হাজার টন ডিজেল প্রথম দিনেই ৩৭ হাজার নারীর হাতে ফ্যামিলি কার্ড, আগামী মাস থেকে কৃষক কার্ড সব পরিবারই পাবে ফ্যামিলি কার্ড, আমার স্ত্রীও পাবেন: মির্জা ফখরুল

চুয়াডাঙ্গায় ইউপি ভোটের গণসংযোগে আওয়ামী লীগের দু’গ্রুপের সহিংসতায় আহত ৬

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে শুক্রবার (২৮ জানুয়ারি) রাতে দুই চেয়ারম্যান প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ছয়জন আহত হয়েছেন। সংঘর্ষে জড়িতরা সবাই আওয়ামী লীগের নেতা কর্মী।
উপজেলার তিতুদহ সেন্টারপাড়ায় এ ঘটনা ঘটে।
জানা যায়, চুয়াডাঙ্গা সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক ও তিতুদহ ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী মিজানুর রহমানের কর্মী-সমর্থকরা নির্বাচনী শোডাউন শেষে তিতুদহ সেন্টারপাড়ায় অবস্থান নেন। এসময় তিতুদহ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও নৌকার প্রার্থী শুকুর আলীর লোকজন প্রতিপক্ষের কর্মী-সমর্থকদের ওপর ধারালো ছুরি ও লাঠি নিয়ে অতর্কিত হামলা চালায়। ছুরিকাঘাতে আহত হন তিতুদহ ইউনিয়ানের নুরুল্লাপুর গ্রামের তসলিম উদ্দিন। এছাড়াও একই গ্রামের মিঠু, আব্দুল লতিফসহ আরও পাঁচজন আহত হন।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আহসানুল হক বলেন, তসলিমের তলপেটে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। রক্তক্ষরণ হয়েছে। তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

এ বিষয়ে দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুল কবির বলেন, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net