April 25, 2026, 1:52 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
রূপপুর পারমানবিক প্ল্যান্ট/শুধু বিদ্যুৎ নয়, জ্বালানি নিরাপত্তার নতুন অধ্যায়ের সূচনা কুষ্টিয়ায় স্বেচ্ছাসেবক দল নেতার ওপর ব্রাশফায়ার, মামলায় যুবদল নেতা পরীক্ষা চলাকালে সরকারী কলেজে লুঙ্গিপড়া যুবদল নেতার হামলা, নারী শিক্ষককে জুতাপেটা এনআইডিতে আসছে ইংরেজি নাম ও ডাকনামের সংযোজন, কমবে ভোগান্তি ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ১৯ এমপিদের গাড়ি/দ্বৈততায় আটকে পড়া প্রয়োজন, সামর্থ্য ও রাষ্ট্রের অগ্রাধিকারের প্রশ্ন প্রতি কিলোমিটারে বাসভাড়া ১১ পয়সা সমন্বয় ভারত থেকে আজ আসছে আরো ৭ হাজার টন ডিজেল, এপ্রিলেই এলো ২৫ হাজার টন পদ্মা নদীতে নৌ পুলিশের ওপর সশস্ত্র হামলা, ওসিসহ ৫ সদস্য গুলিবিদ্ধ চাউলে চালবাজী/বিশ্ববাজারে ১৯% কমে, দেশের বাজারে ৫% বাড়ে, বাস্তবতার পেছনের বাস্তবতা

২১ ফেব্রুয়ারির পর শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি না বাড়িয়ে সশরীরে ক্লাস শুরু হতে পারে

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
দুটি বিষয়কে সামনে রেখে সরকার এ ধরনের চিন্তা করছে। একটি হলো করোনা সংক্রমণ কমে যাওয়া অন্যটি হলো শিক্ষার্থীদের এক ডোজ টিকা শেষ হওয়া। বিষয়টি গুলো ঠিকমতো ম্যাচ করলে আগামী ২১ ফেব্রুয়ারির পর ছুটি আর না বাড়িয়ে সীমিত পরিসরে শ্রেণি কার্যক্রম চালানোর চিন্তা-ভাবনা করা হচ্ছে।
বিষয়টি শিক্ষামন্ত্রীও জানিয়েছেন। তিনি বলেছেন জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সুপারিশে এবং অংশীজনের সঙ্গে কথা বলে ১৪ দিন ছুটি বাড়ানো হয়েছে। এটি শিক্ষা প্রতিষ্ঠান একবারে বন্ধ রাখা নয়।’
শুক্রবার (১১ ফেব্রুয়ারি) দীপু মনি সংবাদিকদের বলেন, ‘অতিমারি এখনও চলে যায়নি। তবে এখন সংক্রমণ কমছে। আমাদের সকলকে সতর্ক থাকতে হবে। যতদ্রুত সম্ভব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে চাই। ’
শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, করোনা সংক্রমণ কমে যাচ্ছে। শিক্ষার্থীসহ এক ডোজ টিকা দেওয়া হয়েছে দেশের সব বয়সী ১০ কোটিও বেশি মানুষকে।
এদিকে, শুক্রবার (১১ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার কমে ১৫ দশমিক ৪৬ শতাংশ হয়েছে।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালকের রুটিন দায়িত্বে থাকা পরিচালক (কলেজ ও প্রশাসন) অধ্যাপক শাহেদুল খবির চৌধুরী বলেন, ‘শিক্ষার্থীদের প্রথম ডোজ টিকা শেষ হয়েছে। দ্বিতীয় ডোজ ২১ ফেব্রুয়ারির মধ্যে যেন শেষ করা যায় সে প্রস্তুতি নেওয়া আছে। কিছু শিক্ষার্থীর দ্বিতীয় ডোজ টিকা নিতে প্রয়োজনীয় সময় আগামী ২১ ফেব্রুয়ারির মধ্যে পূর্ণ হবে না। তারা ছাড়া বেশিরভাগ শিক্ষার্থীর দুই ডোজ টিকা নেওয়া ২১ ফেব্রুয়ারির মধ্যে শেষ হবে। আগামী ২১ ফেব্রুয়ারির পর সরকার যেদিন শিক্ষা প্রতিষ্ঠানে সরাসরি পাঠদানের নির্দেশ দেবে সেদিন থেকেই পাঠদান শুরু করার সব প্রস্তুতি নেওয়া হয়েছে।’
এর আগে, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনা রোগী শনাক্ত হলে ১৬ মার্চ থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে সরকার। দীর্ঘ আঠার মাস বন্ধ থাকার পর সীমিত পরিসরে সশরীরে শ্রেণি পাঠদান শুরু হয় গত বছরের ১২ সেপ্টেম্বর থেকে। কিন্তু হঠাৎ করে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় গত ২২ জানুয়ারি থেকে প্রাথমিক ও ২৩ জানুয়ারি থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে সরাসরি শ্রেণি পাঠদান বন্ধ ঘোষণা করা হয়। ৬ ফেব্রুয়ারি পর্যন্ত দুই সপ্তাহ বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়।
এরপর সংক্রমণ পরিস্থিতির উন্নতি না হওয়ায় আবার ২১ ফেব্রুয়ারি পর্যন্ত দুই সপ্তাহ বন্ধ ঘোষণা করা হয়। দুই দফায় এক মাস বন্ধের পর করোনা সংক্রমণ কমে যাওয়ায় আরেক দফা ছুটি না বাড়িয়ে শিক্ষা প্রতিষ্ঠানে সরাসরি শ্রেণি পাঠদান চালানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। যদিও সংক্রমণ পরিস্থিতি অনুযায়ী পরে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানায় শিক্ষা মন্ত্রণালয়।
সরকারের এই সিদ্ধান্তের সঙ্গে সঙ্গতি রেখে দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোও সরাসরি শ্রেণি পাঠদান বন্ধ রেখেছে।
এদিকে, মুখোমুখি শ্রেণি পাঠদান বন্ধ থাকলেও অনলাইনে শ্রেণি পাঠদান চলছে। এছাড়া বিটিভিতেও শ্রেণি পাঠদান কার্যক্রম পরিচালিত হচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net