August 25, 2026, 7:22 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
সারের বরাদ্দ আছে, সংকট কোথায়? দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সার বরাদ্দ দিয়েছে সরকার, কিন্তু কৃষকের হাতে যাচ্ছে না কুষ্টিয়ায় ফিরল দেবাশীষ ও স্ত্রী-সন্তানের নিথর দেহ, রাতেই স্ব স্ব ধর্মীয় রীতিতে শেষ বিদায় সরকারি বিজ্ঞাপনে শৃঙ্খলা ফেরাতে ডিএফপির কেন্দ্রীয় নিয়ন্ত্রণ জরুরি রবীন্দ্র মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, প্রতিবাদ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থ বিয়ের কয়েক ঘণ্টার মধ্যেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বরের মৃত্যু সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম রাষ্ট্রপতি বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের সব সরকারি কমিটি পুনর্গঠনের নির্দেশ দেবাশীষের অচেনা মৃত্যু এবং আমার অস্থির অন্তর

দেশের প্রতিটি ঐতিহাসিক গৌরবগাথায় জড়িয়ে আছে ছাত্রসমাজের সপ্রতিভ অবদান: প্রধান বিচারপতি

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেছেন প্রতিটি ঐতিহাসিক গৌরবগাথায় জড়িয়ে আছে ছাত্রসমাজের সপ্রতিভ অবদান। ছাত্রসমাজের অতুলনীয় আত্মত্যাগে ঋদ্ধ হয়েছে আমাদের আত্মপরিচয়ের দীর্ঘ সংগ্রাম। বায়ান্নর ভাষা আন্দোলন থেকে শুরু করে প্রতিটি ঐতিহাসিক গৌরবগাথায় জড়িয়ে আছে ছাত্রসমাজের সপ্রতিভ অবদান। মহান মুক্তিযুদ্ধে তাদের সশস্ত্র অংশগ্রহণ ও সক্রিয় ভূমিকা বিশ্বের বুকে লাল–সবুজের পতাকা এনে দিয়েছে।’
মঙ্গলবার বরিশাল বিশ্ববিদ্যালয়ের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় ভার্চ্যুয়ালি যুক্ত হন তিনি। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. ছাদেকুল আরেফিনের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য দেন কলা ও মানবিক অনুষদের ডিন মো. মুহসিন উদ্দীন।
প্রধান বিচারপতি বলেন, ‘মনে রাখতে হবে শ্রেণি, পেশা, ধর্ম, বর্ণ ও সম্প্রদায়নির্বিশেষে আমরা সবাই শহীদদের রক্তস্নাত মাটির সন্তান।’ এ সময় শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের ধারণা কেবল শ্রেণিকক্ষ, পাঠদান, পরীক্ষা কিংবা ডিগ্রি অর্জনে সীমাবদ্ধ নয়। এর বাইরে মৌলিক জ্ঞানচর্চা ও মুক্তবুদ্ধির অনুশীলন বহমান রাখতে হবে। আপামর জনতার নিঃস্বার্থ সেবার মানসিকতায় উজ্জীবিত হতে হবে তোমাদের।’
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. খোরশেদ আলমের সঞ্চালনায় সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি মো. আবদুল কাইউম, অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মুরশীদ আবেদীন ও মার্কেটিং বিভাগের শিক্ষার্থী খালিদ হাসান। সভায় বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তারা ভার্চ্যুয়ালি যুক্ত ছিলেন।
এর আগে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকাল ১০টায় বেলুন উড়িয়ে বিশ্ববিদ্যালয় দিবসের উদ্বোধন করেন উপাচার্য। পরে উপাচার্য বিশ্ববিদ্যালয়ের ডিন, রেজিস্ট্রার, প্রক্টর, প্রভোস্ট, বিভাগীয় প্রধান, শিক্ষক সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠনের নেতাদের নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net