October 31, 2026, 2:25 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
সম্মিলিত সামাজিক জোটের উদ্যোগে ডেঙ্গু সচেতনতায় ক্যাম্পেইন পাবনায় বজ্রপাতে ৬ জনের মৃত্যু, আহত ৩ রেল নিয়ে কথিত যশোর অঞ্চলের ছয় দফা আঞ্চলিক ভারসাম্যহীন, পদ্মা সেতুর সুবিধা কি শুধু যশোরের জন্য? রূপপুরের দ্বিতীয় ইউনিটে পারমাণবিক জ্বালানি সরবরাহ শুরু কুষ্টিয়ায় ডেঙ্গু সচেতনতায় সম্মিলিত সামাজিক জোট ও ডা. মানিকের যুগপৎ উদ্যোগ মহেশপুর সীমান্তে তিন ভারতীয় নাগরিকসহ আটক ৮ কুষ্টিয়ায় ছয় হত্যা: হানিফের মৃত্যুদণ্ড, তিন নেতার আমৃত্যু কারাদণ্ড ঢাকা মেট্রোরেল লাইন-১-এর দুটি প্যাকেজ পেল ভারতীয় এলঅ্যান্ডটি পদ্মার চরে কাকন-কালু পক্ষের গোলাগুলি, শতাধিক গুলির শব্দ শোনার দাবি জাল কাবিননামা তৈরির অভিযোগে কুষ্টিয়ায় আইনজীবী সহ দুই আসামির জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ

পদ্মায় রবীন্দ্র কুঠিবাড়ি রক্ষা বাঁধে দ্বিতীয়বারের মতো ধস

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়ায় পদ্মা নদীতে নির্মিত রবীন্দ্র কুঠিবাড়ি রক্ষা বাঁধের ১০০ মিটারের মতো ধসে পড়েছে। এই নিয়ে নির্মাণের পর থেকে এ বাঁধ দ্বিতীয় বারের মতো ভাঙনের মুখে পড়লো।
২০১৮ সালে শিলাইদহে ‘রবীন্দ্র কুঠিবাড়ি সংরক্ষণ বাঁধ প্রকল্প’ নামে রবীন্দ্র কুঠিবাড়ি রক্ষায় ৩ দশমিক ৭২ কিলোমিটার বাঁধ নির্মাণ করা হয়। এতে ব্যয় হয় ১৭৬ কোটি টাকা।
পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্র জানায়, ১০ দিন আগে শিলাইদহের কোমরকান্দি এলাকায় বাঁধে ধস দেখা দেয় এবং ঐদিন রাতেই ধসে যায় প্রায় ১০০ মিটারের মতো।
সূত্র জানায়, ২০১৮ সালে কাজ শেষ হওয়ার দুই মাসের মধ্যেই কালোয়া এলাকায় বাঁধের ১৫০ মিটার নদীতে বিলীন হয়ে যায়।
বুধবার ভাঙন এলাকা পরিদর্শন করে দেখা যায়, বাঁধের ওপরের মাটি বøকসহ দেবে গেছে ১০০ মিটারের মতো ঐ অংশটি।
স্থানীয়রা বলছেন ঐ এলাকার মাটি নরম হয়ে ধস নামছে। অনেক জায়গাতেই এই ধস দেখা গেছে।
পাউবোর কুষ্টিয়া কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী আফছার উদ্দীন বলেন, বৃষ্টি পরবর্তীতে বাঁধের উপরে গর্ত সৃষ্টি হলে এ ধরনের ঘটনা ঘটতে পারে। বিষয়টি তিনি অবগত। ইতোমধ্যে ঢাকায় অবহিত করা হয়েছে।
তিনি জানান ঢাকা থেকে একটি টিম আসছেন। তবে বর্ষাকালের আগেই সংস্কার করা হলে কোন সমস্যা দেখা দেবে না বলে তিনি জানান।

 

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net