March 4, 2026, 5:18 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
নির্মাণের পর অবহেলা/হাজার কোটি টাকার পাবনা রেলওয়ে স্টেশন এখন নিয়ন্ত্রণহীন অন্ধকারের প্রতীক ১০ মার্চ থেকে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ/পাইলট প্রকল্পে অন্তর্ভুক্ত রাজবাড়ীর পাংশা উপজেলা গণভোট অধ্যাদেশ ও জুলাই সনদ আদেশ কেন অবৈধ নয়: হাইকোর্টের রুল রোজার কারনে এ বছর সংক্ষিপ্ত লালন স্মরণোৎসব তেহরানে ধারাবাহিক বিস্ফোরণ, ১ মাস অভিযান অব্যাহত রাখার ঘোষণা যুক্তরাষ্ট্রের লাখ টাকার ল্যাপটপ দাবি/ কুষ্টিয়ার খোকসা ওসির বিরুদ্ধে অভিযোগ, হুমকিতে ব্যবসায়ী খামেনি নিহত, ‘সবচেয়ে ধ্বংসাত্মক হামলার’ ঘোষণা আইআরজিসির, সরকার বদল পর্যন্ত হামলা চলবে : ট্রাম্প বড় যুদ্ধের শঙ্কা, ইরানর পাল্টা হামলা শুরু ঈশ্বরদীতে দাদির ও নাতনির বিবস্ত্র মরদেহ উদ্ধার নিলুফার রহমান এ্যানীর দাফনের সময়সূচি

নাশকতার মামলায় হাজিরা দিতে এসে বাসচাপায় ইবির সাবেক শিক্ষার্থী, শিবির কর্মী খালিদের মৃত্যু

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
একটি নাশকতার মামলায় হাজিরা দিতে এসে বাসচাপায় মৃত্যু বরণ করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী,খালিদ বিন কুদ্দুস (২৬)। বৃহস্পতিবার (০২ জুন) মিরপুর উপজেলার বহলবাড়িয়া ইউনিয়নের মির্জানগর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল কুরআন বিভাগের ছাত্র ছিলেন এবং একজন সক্রিয় শিবির কর্মী ছিলেন। ২০১৫ সালের একটি নাশকতার মামলায় তিনি আসামী ছিলেন। ঐ মামলায় হাজিরা দিতে তিনি ঐ দিন কুষ্টিয়া আসছিলেন।
তিনি ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার পোড়াঘাটি গ্রামের আব্দুল কুদ্দুস আনোয়ারীর ছেলে জামালপুর জেলা শহরের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান ইউনাইটেড পাবলিক স্কুল অ্যান্ড কলেজে শিক্ষকতা করতেন। তার দুই মাস বয়সী একটি মেয়ে সন্তান রয়েছে। খালিদ সপরিবারে টাঙ্গাইল জেলা শহরের আদি টাঙ্গাইল এলাকায় বসবাস করতেন।
পুলিশ, নিহতের স্বজন ও স্থানীয়রা জানান ঐ দিন পথিমধ্যে কুষ্টিয়ার মিরপুর উপজেলার বহলবাড়িয়া ইউনিয়নের মির্জানগর গ্রামে হারুন আলীর ইটভাটার সামনে পৌঁছালে যানজটে পড়ে তাকে বহনকারী বিআরটিসির বাসটি। এ সময় বাস থেকে নেমে বাইরে বের হন খালিদ। রাস্তায় দাঁড়িয়ে থাকা অবস্থায় বিআরটিসি বাসটি খালিদকে ধাক্কা দিলে তিনি পড়ে যান। এ সময় তার পায়ের ওপর দিয়ে বাসটি চলে যায়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পুলিশ জানায় খালিদ ছাত্রজীবনে তিনি কুষ্টিয়া শহরের মিলপাড়া এলাকার একটি ছাত্রাবাসে থাকতেন। কুষ্টিয়া শহরের মিলপাড়ায় থাকাকালে ২০১৫ সালে বিএনপি-জামাতের দেশব্যাপী অরাজকতা সৃষ্টির কর্মকান্ডে জড়িয়ে যান। কুষ্টিয়া-খুলনা মহাসড়কে, ইবি এলাকায় বেশকিছু গাড়ি পোড়ানোয় তার প্রত্যক্ষ সংযোগ খুঁজে পায় পুলিশ। এসময় খালিদের বিরুদ্ধে একটি নাশকতা মামলা হয়।

বৃহস্পতিবার এ মামলার হাজিরা দেওয়ার দিন ধার্য ছিল। কুষ্টিয়া আদালতে হাজিরা দিতে তিনি বিআরটিসি বাসে করে কুষ্টিয়ায় আসছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
1234567
891011121314
15161718192021
22232425262728
2930 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net