October 28, 2026, 11:08 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
পদ্মার চরে কাকন-কালু পক্ষের গোলাগুলি, শতাধিক গুলির শব্দ শোনার দাবি জাল কাবিননামা তৈরির অভিযোগে কুষ্টিয়ায় আইনজীবী সহ দুই আসামির জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি কুষ্টিয়া জিলা স্কুলে নয়, ১১ দলের সমাবেশ হবে আবরার ফাহাদ স্টেডিয়ামে, শর্তসহ প্রশাসনের অনুমতি মাদ্রাসায় শিশু যৌন নির্যাতন: ৯ মাসে চিহ্নিত ১০৯ , বিচার ও সুরক্ষা নিয়ে উদ্বেগ রোজার চার মাস আগেই বাজারে কারসাজি, তাহলে রোজায় কী হবে? খোকসায় অপহরণের সাত ঘণ্টা পর ব্যবসায়ী উদ্ধার জাহাজ কমলেও বাড়ছে পণ্য পরিবহন, পিছিয়ে কার্যকর সক্ষমতা; রেলপথের ব্যবহার, নাব্যতা ও ব্যবস্থাপনায় সমন্বিত উদ্যোগের তাগিদ কুষ্টিয়ায় সম্মিলিত সামাজিক জোটের সাধারণ সভা অনুষ্ঠিত কঠোর নিরাপত্তায় রূপপুরে পৌঁছাল দ্বিতীয় ইউনিটের প্রথম ইউরেনিয়াম চালান

ইসলামী বিশ্ববিদ্যালয়/২০২০ আসনের বিপরীতে ভর্তি আবেদন ৪২ হাজার ৪২৯

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
ইসলামী বিশ্ববিদ্যালয়ে স্নাতক ২০২১-২২ শিক্ষাবর্ষে ২০২০টি আসনের বিপরীতে ভর্তি আবেদন জমা পড়ছে ৪২ হাজার ৪২৯টি। এতে প্রতি আসনে লড়বেন ২১ জন ভর্তিচ্ছু। এসব আবেদনের মধ্য থেকে প্রথম মেধা তালিকা প্রকাশ করা হবে। এই বিশ^বিদ্যালয় গুচ্ছ ভর্তি পরীক্ষার আওতায় রয়েছে।
এ বছর ইসলামী বিশ্ববিদ্যালয়ে ‘এ’ ইউনিটে ৫৫০ আসনের বিপরীতে আবেদন পড়েছে ২৪ হাজার ৩৪৩টি, ‘বি’ ইউনিটে ১০২০ আসনের বিপরীতে ১২ হাজার ৮৭০টি ও ‘সি’ ইউনিটে ৪৫০ আসনের বিপরীতে ৫ হাজার ২১৬টি আবেদন পড়েছে।
গুচ্ছ ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ একজন শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় ও বিষয় নির্বাচন করবেন। তার প্রাপ্ত নম্বর অনুযায়ী সে যে কোনো একটি বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাবে। কোনো ভর্তিচ্ছু প্রথম ধাপে বিষয় না পেলে পরবর্তী ধাপে আবারও আবেদনের সুযোগ পাবেন। তবে কেউ সুযোগ পেয়ে ভর্তি না হলে পরবর্তীতে তিনি পুনরায় আবেদনের সুযোগ পাবেন কি না সেটি নিয়ে এখনো সিদ্ধান্ত নিতে পারেনি কর্তৃপক্ষ।
গত ১৭ অক্টোবর থেকে গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষে সমন্বিত ভর্তি পরীক্ষার চূড়ান্ত আবেদন শুরু হয়। যার সময়সীমা ছিল ২৭ অক্টোবর পর্যন্ত। গত ৩০ জুলাই দেশের ১৯ কেন্দ্রের ৫৭টি ভেন্যুতে একযোগে গুচ্ছের ‘ক’ ইউনিটের, ১৩ আগস্ট মানবিক অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের এবং ২০ আগস্ট বাণিজ্য অনুষদভুক্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। গুচ্ছের এবারের ভর্তি পরীক্ষায় ‘ক’ ইউনিটে ৮৫ হাজার ৫৮২ জন, ‘বি’ ইউনিটে ৪৮ হাজার ১০৬ জন এবং ‘সি’ ইউনিটে ২৩ হাজার ২২৮ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী পাস করেছেন।
বিশ^বিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শেখ আবদুস সালাম বলেন শান্তিপূর্ণভাবে ভর্তি পরীক্ষা ও ফলাফল প্রক্রিয়া শেষে এখন শুরু হচ্ছে ভর্তি। তিনি আশা প্রকাশ করেন এটিও যথাসময়ে সুষ্ঠুভাবে সম্পন্ন হবে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net