July 14, 2026, 5:08 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
নারী শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতা করায় কুষ্টিয়া জেলা জামায়াতের সেক্রেটারিকে অব্যাহতি বৃষ্টি বা একটু রোদ হলেই দ্বিগুণ, রিকশা ভাড়ায় সীমাহিন নৈরাজ্য, জিম্মি নগরবাসী ইবিতে একটি বিশেষ ধর্মীয় বাধ্যতামূলক কোর্স নিয়ে বিতর্ক: ঐচ্ছিক করার দাবিতে সনাতনী শিক্ষার্থীদের মানববন্ধন অতিরিক্ত সময়ের জোড়া গোলে সুইজারল্যান্ডকে বিদায়, সেমিফাইনালে আর্জেন্টিনা কুষ্টিয়া শহরের ছাত্রীনিবাসের দিনরাত্রি/ চার দেয়ালের ভেতর স্বপ্নের লড়াই প্রত্যন্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা পৌঁছে দিতে ‘স্বাস্থ্যসেরা বাস’ হস্তান্তর সব স্কুল-কলেজে আইপি সিসিটিভি / ১৩ জুলাইয়ের মধ্যে তথ্য দিতে মাউশির জরুরি নির্দেশ, না দিলে ব্যবস্থা বিদেশি বিনিয়োগের পতন/ অর্থনীতির জন্য শুধু পরিসংখ্যান নয়, একটি সতর্কসংকেত জুলাই অভ্যুত্থান স্মরণে ইসলামী বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই স্মৃতি’ লাল ব্যাজ কর্মসূচির উদ্বোধন যুক্তরাষ্ট্রের নতুন শুল্কের ঝুঁকিতে বাংলাদেশের রপ্তানি, সতর্ক করল এডিবি

পর্নোগ্রাফি মামলায় কুষ্টিয়ায় সাবেক ইউপি সদস্যের কারাদণ্ড

দৈনিক কুষ্টিয়া অনলাইন/

কুষ্টিয়ার দৌলতপুরে পর্নোগ্রাফি মামলায় কামালপুর মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও সাবেক ইউপি সদস্য শুভরাজ আলীকে (৪৬) ছয় মাসের কারাদণ্ড দিয়েছে আদালত। একইসঙ্গে তাকে ৩০০ টাকা জরিমানা অনাদায়ে আরও ১৫ দিনের কারাদণ্ড প্রদান করা হয়েছে।

সোমবার (৯ জানুয়ারি) কুষ্টিয়া চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শ্রাবণী দাস এ রায় দেন।

শুভরাজ আলী কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার খলিসাকুন্ডি ইউনিয়নের কামালপুর গ্রামের মৃত করিম মন্ডলের ছেলে। তিনি খলিসাকুন্ডি ইউনিয়নের ২নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য। বর্তমানে তিনি কামালপুর মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতির দায়িত্বে রয়েছেন।
আদালত সূত্রে জানা গেছে, ২০১৭ সালের ৮ অক্টোবর রাত ১০টার দিকে দৌলতপুর উপজেলার খলিসাকুন্ডি ইউনিয়নের কামালপুর গ্রামের বিধবা, অসহায় ও দরিদ্র এক নারীকে হত্যার ভয় দেখিয়ে অস্ত্রের মুখে জিম্মি করে মাঠের মধ্যে একটি সেচ পাম্পের ঘরে নিয়ে যান শুভরাজ আলী ও তার লোকজন। পরে তারা ওই নারীকে বিবস্ত্র করে মোবাইলে ভিডিও ধারণ ও ছবি তুলেন। পরে তার নগ্ন ছবি ও ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয় এবং চাঁদা দাবি করে। এ ঘটনায় ওই বছরের ১৫ অক্টোবর দৌলতপুর থানায় পর্নোগ্রাফি আইনে ৬ জনের নাম উল্লেখ করে মামলা করেন ওই ভুক্তভোগী।

মামলার তদন্তকারী কর্মকর্তা দৌলতপুর থানা পুলিশের এসআই গৌতম কুমার মন্ডল মামলার তদন্ত শেষে ২০১৮ সালের ৩ এপ্রিল আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net