October 15, 2026, 5:37 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
রূপপুরে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপন, পর্যবেক্ষণে ২০ হাজার যন্ত্রপাতি সমাবর্তনের কাজ দ্রুত এগিয়ে নিতে সকল কমিটিকে নির্দেশনা উপাচার্যের কুষ্টিয়ায় জমি থেকে উচ্ছেদের অভিযোগে হত্যার হুমকি, থানায় জিডি কুষ্টিয়ায় মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ইসির: প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি, শেষ হবে মে মাসে ডেঙ্গু: শুধু মশার বিরুদ্ধে যুদ্ধ নয়, রাষ্ট্রের সক্ষমতাকেও চ্যালেঞ্জ দিচ্ছে? কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তে পুশইনের দুটি চেষ্টা প্রতিহত করল বিজিবি কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল প্রযুক্তিকে কাজে লাগিয়ে পর্যটন খাতকে নতুনভাবে সাজাতে হবে: ইবি উপাচার্য ইসলামী বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সার সচেতনতায় ‘গোলাপী সড়ক শোভাযাত্রা’ ইবির উন্নয়ন (৩য় পর্যায়)-১ম সংশোধিত প্রকল্পের বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত ও সাইট পরিদর্শন

কুষ্টিয়ায় চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন চিলড্রেন এডুকেশন প্রোগ্রাম বিষয়ক অবহিতকরণ কর্মশালা

এস.এম.শামীম রানা/
কুষ্টিয়া জেলা প্রশাসক সাইদুল ইসলাম বলেছেন কোন শিশুই যেন শিক্ষার সুযোগ থেকে বাদ না পড়ে সে দিকে সকলের খেয়াল রাখতে হবে। শিক্ষা সবার সাংবিধানিক অধিকার।
১১ জানুয়ারি বুধবার জেলা প্রশাসকের কনফারেন্স হলে অনুষ্ঠিত জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আয়োজনে আউট অব চিলড্রেন এডুকেশন প্রোগ্রাম এর আওতায় চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন চিলড্রেন এডুকেশন প্রোগ্রাম বিষয়ক অবহিতকরণ কর্মশালায় তিনি এ কথা বলেন।
জেলা প্রশাসক বলেন সব রকম চেষ্টার পরও প্রাথমিক বিদ্যালয় ১০০ ভাগ শিক্ষার্থী ভর্তি নিশ্চিত করা সম্ভাব্য হচ্ছে না। এর পেছনে দারিদ্রসহ অন্য কারনও থাকতে পারে।
কুষ্টিয়াতে ৯৪০০ শিক্ষার্থীর জন্য উপানুষ্ঠানিক শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে। তিনি বলেন উপানুষ্ঠানিক শিক্ষা কার্যক্রমের প্রধান লক্ষ্য পরে যেন তারা আবার মুল ধারার শিক্ষা কার্যক্রমে ফিরতে পারে।
কর্মশালায় কি-নোট উপস্থাপন করেন অতিরিক্ত জেলা প্রসাশক শিক্ষা ও আইসিটি আ. ন. ম. আবুজর গিফারী।
বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা হাজি রফিকুল ইসলম টুকু, লেখক গবেষক ড. আমানুর আমান,
উপপরিচালক জাগরণী চক্র ফাউন্ডেশনের পরিচালক কাজী নেওয়াজ প্রমুখ।
জেলার বিভিন্ন দপ্তরের প্রধানগণ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net