August 31, 2026, 2:14 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
গাংনীতে সাংবাদিকদের ওপর হামলা মামলার মূল দুই অভিযুক্ত শিক্ষক গ্রেফতার জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ সদস্য পেলেন চাকরি চুয়াডাঙ্গায় অনির্দিষ্টকালের বাস ধর্মঘট, কুষ্টিয়াসহ বিভিন্ন রুটে যাত্রী ভোগান্তি মেহেরপুরে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় দুই শিক্ষকসহ ১০ জনের বিরুদ্ধে মামলা অবৈধ বালু উত্তোলন ঠেকাতে কুষ্টিয়ায় পদ্মাপাড়ে প্রশাসনের লাল পতাকা নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা-ভূমিধস: নিহত ১৭৭, নিখোঁজ ১,৩৮৪ মেহেরপুরে গভীর রাতে ঘরে ঢুকে যুবতীর কব্জি কেটে নিল যুবক আবাসিক বিশ্ববিদ্যালয়ের আবাসন সংকট/শিক্ষক-কর্মকর্তাদের বাসস্থান ও ভবনের ব্যবহার নিয়ে কিছু প্রশ্ন ছয় মাসের অর্থনৈতিক পর্যালোচনা/বন্ধ হয়েছে ৯৫ কারখানা, কাজ হারিয়েছেন প্রায় ৬২ হাজার শ্রমিক সারের বরাদ্দ আছে, সংকট কোথায়?

কুষ্টিয়ায় হত্যা মামলায় সাবেক ইউপি সদস্যসহ ৬ জনের যাবজ্জীবন

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়ায় একটি হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) দুপুরে কুষ্টিয়া অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. তাজুল ইসলাম এ রায় দেন।
২০১২ সালে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার পান্টি গ্রামে এ হত্যা কান্ড ঘটে।
আদালত সূত্রে জানা যায়, পূর্ব শত্রুতার জেরে ঐ আব্দুর রাজ্জাকের ছেলে আব্দুল্লাহ আল মঞ্জুকে (১৭) পূর্বপরিকল্পিতভাবে ফালা দিয়ে কুপিয়ে ও মারধর করে হত্যা করে আসামিরা। ২০১২ সালের ১৩ এপ্রিল সকাল ৮টার দিকে নিহতের বাড়ির পাশে এ ঘটনা ঘটে। নিহত মঞ্জুর বাবা ঐ দিনই বাদী হয়ে আসামিদের বিরুদ্ধে কুমারখালী থানায় হত্যা মামলা দায়ের করেন।
আব্দুল্লাহ আল মঞ্জু একটি মাদ্রাসার ছাত্র ছিল।
মামলার তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা এসআই নাসির উদ্দিন আসামিদের বিরুদ্ধে ২০১৫ সালের ৩০ এপ্রিল আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- কুষ্টিয়ার কুমারখালী উপজেলার পান্টি গ্রামের আব্দুল মতলেব আলী ছেলে আব্দুল্লাহ, বাদশা আলীর ছেলে রুবেল, মৃত মকছেদ আলীর ছেলে কাশেম, মৃত ফকির চাঁদের ছেলে রুহুল আমিন, আফসার আলীর ছেলে নজরুল ও ফরিদ। রুহুল আমিন পান্টি ইউনিয়নের সাবেক সদস্য।
রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত ৫ আসামি আদালতে উপস্থিত ছিলেন। দণ্ডপ্রাপ্ত রুবেল পলাতক রয়েছে।
রায়ে আদালত প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড প্রদান করে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net