October 19, 2026, 3:58 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
অর্থ লেনদেনের কোন প্রশ্নই উঠে না, কুষ্টিয়া যুবদল সভাপতির সংবাদ সম্মেলন কুষ্টিয়াতে আওয়ামী লীগের সাবেক দুই এমপির বিরুদ্ধে দুদকের মামলা অনুমোদন খোকসায় বেকারির ওভেন বিস্ফোরণে প্রধান মিস্ত্রি নিহত, দগ্ধ ২ লালনের শিক্ষা স্কুলে পৌঁছে দিতে চান প্রধানমন্ত্রী: তথ্য উপদেষ্টা তিরোধান দিবসের ভাবগাম্ভীর্যে ছেঁউড়িয়ায় হয়েছে তিনদিনের লালন মেলা কুষ্টিয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির হাজার শিক্ষার্থীর নবীনবরণ মক্কার মসজিদে অনৈতিক কর্মকাণ্ড, দুই বাংলাদেশী নারী-পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর রূপপুরে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপন, পর্যবেক্ষণে ২০ হাজার যন্ত্রপাতি সমাবর্তনের কাজ দ্রুত এগিয়ে নিতে সকল কমিটিকে নির্দেশনা উপাচার্যের কুষ্টিয়ায় জমি থেকে উচ্ছেদের অভিযোগে হত্যার হুমকি, থানায় জিডি

সাফ অনূর্ধ্ব-২০ /বাংলাদেশের মেয়েদের আরেকটি অর্জন

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
অনূর্ধ্ব-২০ নারী সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে নিল বাংলাদেশ। বৃহস্পতিবার সন্ধ্যায় কমলাপুর বীরশ্রেষ্ঠ সিপাহী শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে পুরো ম্যাচে দাপট দেখিয়ে নেপালকে নেপালকে ৩-০ গোলে হারিয়ে এই জয় ঘরে তুললো বাংলার মেয়েরা ।
সাম্প্রতিক বছরগুলোয় বাংলাদেশের জন্য একের পর এক গৌরব বয়ে এনেছেন নারী ফুটবলাররা। গত বছর নেপালে অনুষ্ঠিত সিনিয়র সাফ চ্যাম্পিয়নশিপে প্রথমবারের মতো শিরোপা জিতে নেন সাবিনা খাতুন, কৃষ্ণা রানীরা। এছাড়া গত চার বছরের মধ্যে দুটি বয়সভিত্তিক সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে লাল-সবুজ জার্সিধারী মেয়েরা। মেয়েদের হাত ধরে আরেকটি সাফ শিরোপা জিতল বাংলাদেশ।
উল্লেখ্য, এটা সাফের চতুর্থ বয়সভিত্তিক আসর। এই চারটি আসরে তিনবারই শিরোপা জিতে এই অঞ্চলের নারী ফুটবলে পরাশক্তি হিসেবে আবির্ভুত হলো বাংলাদেশ।
২০১৮ সালে ভুটানে অনুষ্ঠিত প্রথম অনূর্ধ্ব-১৮ নারী সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে নেপালকে ১-০ গোলে হারিয়ে শিরোপা জয় করে বাংলাদেশ। সেবার আলো ছড়ান সিরাত জাহান স্বপ্না, আঁখি খাতুন, যারা গত বছর সিনিয়র দলের হয়েও সাফ মুকুট জয়ী দলের সদস্য ছিলেন। ২০২২ সালে অনূর্ধ্ব-১৮ নারী সাফ চ্যাম্পিয়নশিপে শিরোপা জিতে নেয় স্বাগতিক ভারত। সেবার তিন দলের আসরে রাউন্ড রবিন লিগের পয়েন্টের ভিত্তিতেই শিরোপা নির্ধারণ হয়। ভারতের সমান পয়েন্ট পেলেও গোল ব্যবধানে পিছিয়ে থাকায় শিরোপা জেতা হয়নি বাংলাদেশের।
অবশ্য এর তিন মাস আগে অনূর্ধ্ব-১৯ সাফ চ্যাম্পিয়নশিপে শ্রেষ্ঠত্ব দেখায় বাংলাদেশ। ২০২১ সালের ডিসেম্বরে ঘরের মাঠে অনুষ্ঠিত আসরে ফাইনালে ভারতকে ১-০ গোলে হারায় স্বাগতিক দল। সেবার সাহেদা আক্তার রিপা সর্বোচ্চ গোলদাতা ও সেরা খেলোয়াড় দুটো পুরস্কারই জিতে নেন। আজ বয়সভিত্তিক সাফ চ্যাম্পিয়নশিপে তৃতীয় মুকুট জিতল বাংলাদেশের মেয়েরা।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net