June 11, 2026, 3:38 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
চিকিৎসা-সেবা-বাণিজ্য/ আদ-দীন বিতর্ক প্রশ্ন তুলছে স্বাস্থ্যসেবার বাজারে রোগীর অবস্থান কোথায়? ঝিনাইদহ/যখন একটি স্বাস্থ্য কমপ্লেক্স নিজেই ‘গুরুতর অসুস্থ’ হয়ে পড়ে! ইউনূস সরকারের সময়কার অধ্যায় পেরিয়ে নতুন সম্পর্কের দিকে ঢাকা-দিল্লি : তথ্য উপদেষ্টা নিয়ন্ত্রণহীন রেস্তোরাঁ বাজার/ দাম বাড়ছে একই, কিন্তু প্রতিদিন ছোট হচ্ছে গ্রাহকের প্লেট কুষ্টিয়ায় চিরকুট লিখে প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা/এনজিও ঋণ ও প্রবাসজীবনের চাপের নীরব ট্র্যাজেডি সংবাদ বিশ্লেষণ/১১ জেলায় বিজিবির সঙ্গে আনসার বাহিনী দিয়ে সীমান্তে নতুন নিরাপত্তা বলয়, বাড়ছে কৌশলগত গুরুত্ব পোড়াদহ জংশন থেকে অপহৃত ৩ শিশু ঢাকায় উদ্ধার, গ্রেপ্তার ২ এবারও আদালত গ্রহণ করলো না ইউনূস-নূরজাহানসহ ৫ জনের বিরুদ্ধে মামলা অধ্যাপক আবুল বারকাতের শর্ত সাপেক্ষ জামিন বাজারের আগুন, মধ্যবিত্তের দীর্ঘশ্বাস/ সরকার কি পরিস্থিতির গভীরতা বুঝতে পারছে?

বাংলাদেশের নির্বাচনকে বাইরে থেকে প্রভাবিত করার চেষ্টা ছিল : মস্কো

Maria Vladimirovna Zakharova, Director of the Information and Press Department of the Ministry of Foreign Affairs of the Russian Federation at the United Nations in New York City, New York, September 27, 2019. (Photo by EuropaNewswire/Gado/Getty Images)

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে বাইরে থেকে প্রভাবিত করার চেষ্টা করা হয়েছিল বলে তথ্য প্রকাশ করেছে রাশিয়া। নির্বাচনে বিরোধী রাজনৈতিক দল অংশ না নেওয়াটা দুঃখজনক বলে উল্লেখ করেছে মস্কো।
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা নিয়মিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন। শুক্রবার (১২ জানুয়ারি) ঢাকায় রাশিয়া দূতাবাস তাদের ফেসবুক পেজে এ তথ্য জানিয়েছে।
মুখপাত্র বলেন, বাংলাদেশে গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। ৩০০ সংসদীয় আসনের মধ্যে ২২২টি ক্ষমতাসীন দল আওয়ামী লীগ জিতেছে। এটা স্থানীয় নাগরিকদের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠের সমর্থন নিশ্চিত করেছে।
মারিয়া জাখারোভা বলেন, আমরা নির্বাচন সফলভাবে সম্পন্ন করার জন্য বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানানোর সুযোগটি নিতে চাই। যদিও কিছু বিরোধী রাজনৈতিক দল দুঃখজনকভাবে নির্বাচনী প্রক্রিয়ায় অংশগ্রহণ থেকে বিরত ছিল। বাইরে থেকেও এটিকে প্রভাবিত করার চেষ্টা করা হয়েছিল, যেটি আমরা ইতোমধ্যে উল্লেখ করেছি গত বছরের ২২ নভেম্বর ও ১৫ ডিসেম্বর। এমন এক পরিস্থিতিতে বাংলাদেশের নেতৃত্বের প্রশংসা করা উচিত।
রুশ মুখপাত্র বলেন, রাশিয়াসহ স্থানীয় ও আন্তর্জাতিক বহু পর্যবেক্ষক এরই মধ্যে বাংলাদেশের নির্বাচনের বৈধতা দিয়েছে। তাদের দেশের প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন রাশিয়ান ফেডারেশনের কেন্দ্রীয় নির্বাচন কমিশনের সদস্য আন্দ্রেই শুতোভ।
মারিয়া জাখারোভা বলেন, ১১ জানুয়ারি নির্বাচনের ফলাফলের ভিত্তিতে বাংলাদেশে আবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নতুন সরকার গঠন করা হয়েছে। রাশিয়ান ফেডারেশনের প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও রাশিয়ান ফেডারেশন সরকারের চেয়ারম্যান মিখাইল মিশুস্টিন শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net