August 25, 2026, 11:56 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
ছয় মাসের অর্থনৈতিক পর্যালোচনা/বন্ধ হয়েছে ৯৫ কারখানা, কাজ হারিয়েছেন প্রায় ৬২ হাজার শ্রমিক সারের বরাদ্দ আছে, সংকট কোথায়? দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সার বরাদ্দ দিয়েছে সরকার, কিন্তু কৃষকের হাতে যাচ্ছে না কুষ্টিয়ায় ফিরল দেবাশীষ ও স্ত্রী-সন্তানের নিথর দেহ, রাতেই স্ব স্ব ধর্মীয় রীতিতে শেষ বিদায় সরকারি বিজ্ঞাপনে শৃঙ্খলা ফেরাতে ডিএফপির কেন্দ্রীয় নিয়ন্ত্রণ জরুরি রবীন্দ্র মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, প্রতিবাদ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থ বিয়ের কয়েক ঘণ্টার মধ্যেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বরের মৃত্যু সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম রাষ্ট্রপতি বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের সব সরকারি কমিটি পুনর্গঠনের নির্দেশ

অজয় সুরেকার সহায়তায় সম্মিলিত সামাজিক জোট এর শীতবস্ত্র বিতরণ

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের কোষাধ্যক্ষ, বিশিষ্ট ব্যবসায়ী, সেরাকরদাতা রোটারিয়ান ও সম্মিলিত সামাজিক জোটের পৃষ্ঠপোষক অজয় সুরেকার সহায়তায় সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির অংশ হিসেবে, সম্মিলিত সামাজিক জোট কুষ্টিয়া এর ব্যবস্থাপনায় গরিব, এতিম ও দুস্থদের মাঝে শীতবস্ত্র হিসেবে শতাধিক কম্বল বিতরণ করা হয়েছে।
১৫ জানুয়ারী সোমবার কুষ্টিয়া পৌরসভার ৮ নং ওয়ার্ড এলাকাবাসির মধ্যে এ শীতবস্ত্র বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অজয় সুরেকা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোটারিয়ান স্মৃতি সুরেকা ও কুষ্টিয়া পাবলিক স্কুলের ব্যবস্থাপনা পরিচালক শাহনাজ আমান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট লেখক, গবেষক ও সম্মিলিত সামাজিক জোটের চেয়ারম্যান ড. আমানুর আমান।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাতের আলী ডিগ্রি কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি এডভোকেট মিজানুর রহমান মিজু।
শীতবস্ত্র বিতরণে সহযোগিতা কুষ্টিয়া পৌরসভার ৮ নং ওয়ার্ড কাউন্সিলর কৌশিক আহমেদ ও সন্চালনা করেন সম্মিলিত সামাজিক জোটের সমন্বয়ক অ্যাড. মুহাইমিনুর রহমান পলল।
উপস্থিত ছিলেন স্বপ্ন প্রয়াস যুব সংস্থার সাধারণ সম্পাদক মেহরাব হোসেন মুশফিক।
প্রচন্ড শীতের এসময় এলাকাবাসী গরিব, এতিম ও দুস্থরা শীতবস্ত্র হিসেবে কম্বল পেয়ে আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net