October 18, 2026, 9:05 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়াতে আওয়ামী লীগের সাবেক দুই এমপির বিরুদ্ধে দুদকের মামলা অনুমোদন খোকসায় বেকারির ওভেন বিস্ফোরণে প্রধান মিস্ত্রি নিহত, দগ্ধ ২ লালনের শিক্ষা স্কুলে পৌঁছে দিতে চান প্রধানমন্ত্রী: তথ্য উপদেষ্টা তিরোধান দিবসের ভাবগাম্ভীর্যে ছেঁউড়িয়ায় হয়েছে তিনদিনের লালন মেলা কুষ্টিয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির হাজার শিক্ষার্থীর নবীনবরণ মক্কার মসজিদে অনৈতিক কর্মকাণ্ড, দুই বাংলাদেশী নারী-পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর রূপপুরে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপন, পর্যবেক্ষণে ২০ হাজার যন্ত্রপাতি সমাবর্তনের কাজ দ্রুত এগিয়ে নিতে সকল কমিটিকে নির্দেশনা উপাচার্যের কুষ্টিয়ায় জমি থেকে উচ্ছেদের অভিযোগে হত্যার হুমকি, থানায় জিডি কুষ্টিয়ায় মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

স্কুল বন্ধের ঘোষণা আসার আগেই স্কুলে শিক্ষার্থীরা, কুষ্টিয়ায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়ায় এবার মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৮.৫ ডিগ্রি রেকর্ড করা হয়েছে। আবারো বন্ধ ঘোষণা করা হয়েছে জেলার প্রাথমিক ও মাধ্যমিক স্কুল। তবে স্কুল বন্ধের ঘোষণায় সমন্বয়হীনতার কারনে ভোগান্তি দেখা দিয়েছে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে।
চলমান শৈত্য প্রবাহে তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নেমে যাওয়ায় এর আগে গত মঙ্গলবার কুষ্টিয়ায় স্কুল বন্ধ রাখা হয়। আজ রবিবার সকালে তাপমাত্রা ৮.৫ ডিগ্রি রেকর্ড করার পরপরই স্কুল বন্ধ রাখার নির্দেশনা দেয়া হয়। কিন্তু ঘোষণার পূর্বেই স্কুলে চলে আসেন অনেক শিক্ষার্থী ও অভিভাবকরা।
স্কুল বন্ধের বিষয়টি জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. মোস্তাফিজুর রহমান ও জেলা শিক্ষা অফিসার আল মামুন তালুকদার নিশ্চিত করেছেন।
আবহাওয়া অফিস থেকে তাপমাত্রার তথ্য পাওয়ার পর বিভিন্ন গ্রুপে প্রাথমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
কুমারখালী আবহাওয়া অফিসের ইনচার্জ মামুন আর রশিদ বলেন, আজ (রবিবার) কুষ্টিয়ায় তাপমাত্রা কমে ৮.৫ ডিগ্রিতে নেমেছে।
এদিকে, যথারীতি কুষ্টিয়া জিলা স্কুলসহ বেশিরভাগ স্কুলে শিক্ষার্থীদের চলে আসতে দেখা গেছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net