April 22, 2026, 1:13 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
চাউলে চালবাজী/বিশ্ববাজারে ১৯% কমে, দেশের বাজারে ৫% বাড়ে, বাস্তবতার পেছনের বাস্তবতা মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি/ গ্রাহক পার্যায়ে বছরে সোয়া ১১ হাজার কোটি টাকার অতিরিক্ত চাপ সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থী চূড়ান্ত, কুষ্টিয়ায় ফরিদা ইয়াসমিন মহেশপুর সীমান্তে তিন বাংলাদেশিকে আটক করেছে বিএসএফ মেহেরপুরে বিএনপি নেতাকে গুলি, আশঙ্কাজনক অবস্থায় ঢাকা স্থানান্তর এক মাসে দু’বার ৫৯৯ টাকা বৃদ্ধির ধাক্কায় এলপিজি/ অদৃশ্য চাপ ও জনজীবনে সহ্য ক্ষমতা কুষ্টিয়ায় আধ্যাত্মিক সাধুগুরু হত্যাকাণ্ড/ মামলার আসামি তালিকা নিয়ে প্রশ্ন, নিরপেক্ষ তদন্তের দাবি পাম্প মালিকদের অভিনন্দন: সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়লো/ দেড় বছরে বাড়তির ধারায় নতুন চাপ জনজীবনে কুষ্টিয়ায় আধ্যাত্মিক সাধক হত্যা: ১ সপ্তাহেও কোন গ্রেপ্তার নেই, প্রকাশ্যে ঘুরছে এজাহারভুক্ত আসামিরা

দুই দিনের রিমান্ড/মেহেরপুর আদালতে সাবেক মন্ত্রী ফরহাদ

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
দুটি মামলায় গ্রেফতার দেখিয়ে সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনকে দুই দিনের রিমান্ড মনজুর করেছে আদালত।
আজ (বৃহস্পতিবার) মেহেরপুর জুডিশিয়াল আদালতে হাজির করা হলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শারমিন আকতার এ আদেশ দেন।
পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে মোট ৮টি মামলা রয়েছে । এর মধ্যে দুটি মামলায় তাকে মেহেরপুরে আদালতে হাজির করা হয়। মামলা দুটি হলো বৈষম্য বিরোধী আন্দোলনে গুলিবর্ষণ ও চাঞ্চল্যকর জামায়াত নেতা তারিক হত্যা মামলা। দুটিতেই ফরহাদের সংযোগ রয়েছে মর্মে তাকে গ্রেফতার দেখানো হয়েছে।
বুধবার রাতে কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে তাকে ঢাকা থেকে মেহেরপুর কারাগারে আনা হয়।
জেলা পুলিশ প্রশাসন নিরাপত্তা জোরদার করে এবং জেলা কারাগার ও আদালত চত্বরে টহল বৃদ্ধি করা হয়।
গত বছরের ১৪ সেপ্টেম্বর রাজধানীর ইস্কাটন এলাকা থেকে র‌্যাব তাকে গ্রেপ্তার করে।
ফরহাদ হোসেন মেহেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ছিলেন
আমান, কুষ্টিয়া
৩০/১/২০২৫

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net