October 16, 2026, 6:17 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
মক্কার মসজিদে অনৈতিক কর্মকাণ্ড, দুই বাংলাদেশী নারী-পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর রূপপুরে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপন, পর্যবেক্ষণে ২০ হাজার যন্ত্রপাতি সমাবর্তনের কাজ দ্রুত এগিয়ে নিতে সকল কমিটিকে নির্দেশনা উপাচার্যের কুষ্টিয়ায় জমি থেকে উচ্ছেদের অভিযোগে হত্যার হুমকি, থানায় জিডি কুষ্টিয়ায় মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ইসির: প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি, শেষ হবে মে মাসে ডেঙ্গু: শুধু মশার বিরুদ্ধে যুদ্ধ নয়, রাষ্ট্রের সক্ষমতাকেও চ্যালেঞ্জ দিচ্ছে? কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তে পুশইনের দুটি চেষ্টা প্রতিহত করল বিজিবি কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল প্রযুক্তিকে কাজে লাগিয়ে পর্যটন খাতকে নতুনভাবে সাজাতে হবে: ইবি উপাচার্য ইসলামী বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সার সচেতনতায় ‘গোলাপী সড়ক শোভাযাত্রা’

দাম বাড়েনি, সরকার নির্ধারিত মূল্যের বেশি দামে সার না কেনার অনুরোধ

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন জানিয়েছে সারের কোন দাম বাড়েনি। কৃষকরা আগের দামেই সার কিনতে পারবেন। কৃষকদের প্রতি কেজি ইউরিয়া কিনতে ২৭ টাকা দিতে হবে। প্রতি কেজি ডিএপি ২১ টাকা, টিএসপি ২৭ টাকা এবং এমওপি ২০ টাকা দরে কিনতে পারবেন কৃষকেরা।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন।
বিজ্ঞপ্তি অনুযায়ী, সরকার থেকে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার না কেনার জন্য অনুরোধ জানানো হয়েছে। কোনো ডিলার এর চেয়ে বেশি দামে সার বিক্রি করলে জেলা বা উপজেলা প্রশাসক, কৃষি কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানাতে বলা হয়েছে।
ডিলার পর্যায়ে প্রতি কেজি ইউরিয়া সারের বিক্রয়মূল্য ২৫ টাকা, ডিএপি ১৯ টাকা, টিএসপি ২৫ টাকা এবং এমওপি ১৮ টাকা।
২০২৩ সালের এপ্রিলে সারের দাম প্রতি কেজিতে ৫ টাকা বাড়িয়েছিল কৃষি মন্ত্রণালয়। এর কারণ হিসেবে বলা হয়েছিল আন্তর্জাতিক বাজারে সারের মূল্যবৃদ্ধির কথা।
এর আগে কৃষি মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, আন্তর্জাতিক বাজারে প্রতি কেজি ইউরিয়া সারের দাম ৪৮ টাকা, ডিএপি ৭০, টিএসপি ৫০, এমওপি ৬০ টাকা। ৫ টাকা দাম বাড়ার পরও সরকারকে প্রতি কেজি ইউরিয়ায় ২১ টাকা, ডিএপিতে ৪৯ টাকা, টিএসপিতে ২৩ টাকা ও এমওপিতে ৪০ টাকা ভর্তুকি দিতে হবে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net