March 2, 2026, 3:11 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
তেহরানে ধারাবাহিক বিস্ফোরণ, ১ মাস অভিযান অব্যাহত রাখার ঘোষণা যুক্তরাষ্ট্রের লাখ টাকার ল্যাপটপ দাবি/ কুষ্টিয়ার খোকসা ওসির বিরুদ্ধে অভিযোগ, হুমকিতে ব্যবসায়ী খামেনি নিহত, ‘সবচেয়ে ধ্বংসাত্মক হামলার’ ঘোষণা আইআরজিসির, সরকার বদল পর্যন্ত হামলা চলবে : ট্রাম্প বড় যুদ্ধের শঙ্কা, ইরানর পাল্টা হামলা শুরু ঈশ্বরদীতে দাদির ও নাতনির বিবস্ত্র মরদেহ উদ্ধার নিলুফার রহমান এ্যানীর দাফনের সময়সূচি ভূমিকম্পে কেঁপে উঠল দেশ, উৎপত্তিস্থল সাতক্ষিরা সীমান্তবর্তী এলাকা কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতি নির্বাচনে সভাপতি সাঈদ, সম্পাদক শাতিল ঝিনাইদহে প্রতিদিন ২১ বিয়ে, ১১ বিচ্ছেদ; তালাকের আবেদন নারীদের বেশি নিলুফার রহমান এ্যানীর ইন্তেকাল

আসছে আরও একটি বিদেশি সিরিয়াল কাদিন

দৈনিক কুষ্টিয়া বিনোদন ডেস্ক/
বেশ কিছু বিদেশী জনপ্রিয় ধারাবাহিক এনেছে দীপ্ত টেলিভিশন। আবারও আসছে নতুন সিরিয়াল ‘বাহার’। এটি জাপানী সিরিয়াল উইমেন কে নির্ভর বনোনো একটি সিরিয়াল। এক নারীর জীবন-সংগ্রামকে উপজীব্য করে তুরস্কের সামাজিক প্রেক্ষাপটে নির্মিত হয়েছে এটি।
ধারাবাহিকটির আসল নাম ‘কাদিন’। এটি পরিচালনা করেছেন মেরভ গিরজিন। কেন্দ্রীয় চরিত্রে আছেন অজি।
এটি টোকিও ড্রামা পুরস্কার ও গোল্ডেন বাটারফ্লাই পুরস্কার প্রাপ্ত একটি সামাজিক ড্রামা।
গল্পে দেখা যাবে, দোরক আর নিসান নামের ছোট্ট দুই সন্তানকে ঘিরেই মা বাহারের জীবন। কয়েক বছর আগে এক দুর্ঘটনায় বাহার তার স্বামী সার্পকে হারায়। কিন্তু স্বামীর অনুপস্থিতি সে তার সন্তানদের বুঝতে দেয় না। বাহার সবসময় নিজের ও তার স্বামীর পরিচয়ের গল্প, প্রেম-বিয়ের কথা এমনভাবে তার সন্তানদের শোনায়, যেন ওরা বাবাকে কাছে না পেলেও তার সুন্দর স্মৃতিগুলো নিয়ে বেড়ে উঠতে পারে। বাহার তার সন্তানদেরকে সর্বোচ্চ ভালোবাসা আর সুন্দর শৈশব উপহার দিতে চায়, কারণ খুব ছোট বেলায় বাহারের মা তাকে ছেড়ে গিয়েছিলো। এর মধ্যেই তার জীবনে আসে নতুন ঝড়।

চ্যানেলটি আরও জানায়, তাদের প্রচারিত ‘জননী জন্মভূমি’ ধারাবাহিকটির জায়গায় এটি দেখা যাবে। চলতি মাসের শেষ সপ্তাহ থেকে সিরিয়ালটি প্রচার হবে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
1234567
891011121314
15161718192021
22232425262728
2930 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net