February 6, 2026, 7:10 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন/ গুম কমেছে, কিন্তু গণগ্রেপ্তার ও জামিন বঞ্চনা নিয়ে নতুন উদ্বেগ ক্ষমতায়নের আড়ালে বিতর্ক—ভোটের রাজনীতিতে নারী প্রশ্ন কতটা প্রান্তিক ! গঙ্গার সঙ্কুচিত স্রোত, বিস্তৃত সংকট/ দক্ষিণ-পশ্চিমে পরিবেশ ও জীবিকার দ্বিমুখী চাপ রপ্তানিতে ধসের সতর্ক সংকেত: সাত মাসে আয় কমেছে ৫৬ কোটি ডলার অপেশাদার কাজে ন্যুব্জ প্রাথমিক শিক্ষকতা/ নন-প্রফেশনাল চাপেই বার্নআউটের শেষ ধাপে ৯৩ শতাংশ শিক্ষক ঋণ দিয়ে সময় কেনা/অন্তর্বর্তী সরকারের অর্থনৈতিক দোটানা পূর্বাচলের সরকারি প্লট বরাদ্দ/ হাসিনা ১০ বছর, টিউলিপ ৪, রাদওয়ান-আজমিনার ৭ বছর কারাদণ্ড কুষ্টিয়ায় নির্বাচনী ‘দুধ-গোসল’: নৌকার একনিষ্ঠ কর্মী হয়ে উঠলেন ধানের শীষের নতুন সদস্য! আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১ নির্বাচন/কুষ্টিয়া-রাজবাড়িসহ সারাদেশে ৩৭ হাজার বিজিবির বিশেষ নিরাপত্তা ব্যবস্থা

কুষ্টিয়ায় দুই ভাই হত্যা মামলার আসামী ভুট্টোকে আটক করেছে র‍্যাব

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়নের পাহাড়পুর গ্রামে দুই ভাই হত্যা মামলার আসামী ভুট্টোকে (৪০) আটক করেছে র‍্যাব।
গ্রেফকার ভুট্টো দুই ভাই হত্যা মামলাসহ প্রায় অর্ধডজন মামলার আসামী। এ হত্যা মামলায় ৪ নং আসামি ভুট্টো।
সোমবার(৮ জুন) সন্ধ্যায় সদর উপজেলার ভাদালিয়া স্বস্তিপুর মসজিদের সামনে থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে র‍্যাব ১২ সিপিসি-১ কুষ্টিয়ার একটি অভিযানিক দল তাকে গ্রেফতার করে।
জানা গে‌ছে,গত ৩১ মার্চ কুমারখালীর পাহাড়পুর ঈদগা মাঠে ক্রিকেট খেলা নিয়ে দু’পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনায় স্থানীয় বাঁধবাজার পুলিশ ক্যাম্পে উভয় গ্রুপের মধ্যে সালিশ বৈঠক হয়।
পরে সালিশ থেকে বাধবাজারে এসে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুর রাজ্জাকের সমর্থিত লোকজন চাপড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড মেম্বর ফিরোজুর রহমান কটার অফিসের সামনে এসে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে।
এতে উভয়ের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরে পাহাড়পুর গ্রামের মৃত চাঁদ আলীর ছেলে নেহেদ আলী(৫৫) ও গোকুল আলী(৪৫) বাগবাজার থেকে বাজার করে দুই ভাই বাড়ি যাওয়ার পথে পাহাড়পুর গ্রামের বানু মন্ডল এর বাড়ির কাছে পৌঁছালে পূর্ব থেকে ওৎ পেতে থাকা পাহাড়পুর গ্রামের ভুট্টো, তরুন, শিশির, শাহজাহানসহ ১০/১২ জন তাদের কুপিয়ে হত্যা ক‌রে। এ ঘটনায় কুমারখালী থানায় হত্যা মামলা দা‌য়ের হয়েছিলো।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
1234567
891011121314
15161718192021
22232425262728
2930 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net