April 24, 2026, 3:39 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
পরীক্ষা চলাকালে সরকারী কলেজে লুঙ্গিপড়া যুবদল নেতার হামলা, নারী শিক্ষককে জুতাপেটা এনআইডিতে আসছে ইংরেজি নাম ও ডাকনামের সংযোজন, কমবে ভোগান্তি ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ১৯ এমপিদের গাড়ি/দ্বৈততায় আটকে পড়া প্রয়োজন, সামর্থ্য ও রাষ্ট্রের অগ্রাধিকারের প্রশ্ন প্রতি কিলোমিটারে বাসভাড়া ১১ পয়সা সমন্বয় ভারত থেকে আজ আসছে আরো ৭ হাজার টন ডিজেল, এপ্রিলেই এলো ২৫ হাজার টন পদ্মা নদীতে নৌ পুলিশের ওপর সশস্ত্র হামলা, ওসিসহ ৫ সদস্য গুলিবিদ্ধ চাউলে চালবাজী/বিশ্ববাজারে ১৯% কমে, দেশের বাজারে ৫% বাড়ে, বাস্তবতার পেছনের বাস্তবতা মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি/ গ্রাহক পার্যায়ে বছরে সোয়া ১১ হাজার কোটি টাকার অতিরিক্ত চাপ

কুষ্টিয়ায় প্রাধানমন্ত্রী ও সংসদ সদস্যদের নিয়ে পোষ্ট, যুবক গ্রেফতার

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
কুষ্টিয়ায় প্রাধানমন্ত্রী ও সংসদ সদস্যদের নিয়ে ফেসবুকে ‘মানহানিকর বিভ্রান্ত মূলক, আক্রমনাত্বক, ভীতি প্রর্দশক’, পোষ্ট দেয়ার অভিযোগে র‌্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া এক যুবককে গ্রেফতার করেছে।
র‌্যাবের এক পেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জাননো হয়েছে।
গ্রেফতার যুবকের নাম নাঈম উদ্দিন। বয়স, ২১। সে জেলার ভেড়ামারা উপজেলার রামচন্দ্রপুরের সাবদুল বারি বিশ^াসের ছেলে।
র‌্যাব দাবি করেছে, নাঈমকে গ্রেফতার করতে তারা অভিযান চালায়। গোপন সংবাদের ভিত্তিতে তাকে ধরমপুর বাজারের মিলনের সেলুনের দোকান থেকে ৪টার দিকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে একটি মোবাইল ও দুটি মোবাইল সিম কার্ড উদ্ধার করে র‌্যাব।
ভেড়ামানা পুলিশ জানায় র‌্যাব নাঈমকে সন্ধ্যায় তাদের কাছে হস্তান্তর করেছে। তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা দায়ের করা হয়েছে।
তবে কোথায় কি ধরনের পোস্ট নাইম দিয়েছিল এ বিষয়ে বিস্তারিত না জানিয়ে ভেড়ামারা পুলিশের এক কর্মকর্তা জানান তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
1234567
891011121314
15161718192021
22232425262728
2930 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net